1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

প্রথম দিনেই ঢাকা সামার কনে উপচে পড়া ভিড়

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ১০.০২ পিএম
  • ৩২৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নানান রকম বিনোদনের উপকরণ ও কার্যক্রম নিয়ে ১৩, ১৪ ও ১৫ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল ৩ এবং হল ৪ এ তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল “ঢাকা সামার কন ২০২৩”। ফেস্টিভ্যালের প্রথম দিনে উপচে ভিড় লক্ষ্য করা গেছে। কনসার্টের পাশাপাশি আইসিসিবি এর হল ৩ এ সকাল থেকে কসপ্লে লাভারদের ভিড় ছিল চোখে পড়ার মতো ছিল।

কিডস জোনে শিশুদের অংশগ্রহণের পাশাপাশি এক্সপেরিয়েন্স জোনে নানা পণ্য ও সেবা পরখ করে দেখেছিলেন দর্শনাথীরা। এই ফেস্টিভ্যালের আয়োজন করেছে দেশের শীর্ষ স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ কোম্পানি মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।

ঢাকা সামার কনের এক মঞ্চেই পারফর্ম করবে ৩০টি ব্যান্ড। তিন দিনব্যাপী এই কনসার্টের প্রথম দিন ১৩ জুলাই (বৃহস্পতিবার) পারফর্ম করে আটটি ব্যান্ড। এগুলো হলো, ‘ওল্ড ঢাকা ডায়েরিস’, ‘ফিরোজ জং’, ‘ইন্দালো’, ‘বাংলা ফাইভ’, ‘লেভেল ফাইভ’, ‘ওউনড’, ‘অড সিগনেচার’, ‘ড্যাডস ইন দ্য পার্ক’। এছাড়া পরিবেশনায় ছিল হাতিরপুল সেশনস, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভসহ নানা আয়োজন।

ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন ১৪ জুলাই (শুক্রবার) পারফর্ম করবে ‘মেসিয়ানিক এরা’, ‘নেইভ’, ‘এনকোর’, ‘সাবকনশাস’, ‘আফটারম্যাথ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাশেজ’, ‘ব্রহ্মপুত্র’, ‘ক্রিপটিক ফেইট’ ও ‘আর্টসেল’। এছাড়া এদিন কে-পপ পরিবেশনা ও র‍্যাপ ব্যাটেলও থাকছে আকর্ষণ হিসেবে।

শেষ দিনের পরিবেশনায় থাকছে ‘আপেক্ষিক’, ‘মেকানিক্স’, ‘কার্নিভাল’, ‘ব্ল্যাক’, ‘আরবোভাইরাস’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘ওয়ারফেইজ’ ব্যান্ডগুলো। পাশাপাশি পারফর্ম করবেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত।

‘ঢাকা সামার কন’ শুধু কনসার্ট নয়, বরং পপ কালচারের উৎসব। এখানে গান পরিবেশনার পাশাপাশি তিনদিনই অনেক আয়োজন থাকছে। যেমন- কসপ্লে প্রতিযোগিতা, কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন, প্যানেল আলোচনা ইত্যাদি।

ঢাকা সামার কন ২০২৩’র কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠেছে ঢাকা সামার কনের মঞ্চ। শুধু কনসার্ট নয়, দেশের সবচেয়ে বড় পপ কালচার উৎসব এটি’।

ঢাকা সামার কনে দ্বিতীয় দিনে আপনার টিকিট সংগ্রহ করুন টিকেটিং পার্টনার গেট সেট রক থেকে এই লিংকে- https://getsetrock.com/buy-ticket/dhaka-summer-con-2023 । প্রতিদিনই মোট ৪ প্রকারের টিকেট-এর ব্যবস্থা আছে। সামার কন এন্ট্রি – ৪০০ টাকা, সামার কন কনসার্ট – ৫৫০ টাকা, সামার কন এন্ট্রি ও কনসার্ট – ৮০০ টাকা, সামার কন এন্ট্রি কম্বো – ১০০০ টাকা।

ঢাকা সামার কন নিয়ে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন অফিসিয়াল ফেসবুক পেজ’এ – https://www.facebook.com/dhakasummercon  ও ইভেন্ট পেজ’এ https://www.facebook.com/events/196643493359105  ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com