1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

ডাঃ এইচ.বি.এম. ইকবাল-কে ‘বাং’লাদেশের বেষ্ট ব্যাংক চেয়ারম্যান ২০২২’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে সিঙ্গাপুরভিত্তিক ম্যাগাজিন ‘এশিয়া ওয়ান’

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৪.৩২ পিএম
  • ২৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল-কে ‘বাং’লাদেশের বেষ্ট ব্যাংক চেয়ারম্যান ২০২২’ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে সিঙ্গাপুরভিত্তিক ম্যাগাজিন ‘এশিয়া ওয়ান’। একই সাথে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডকে ব্যাংকিং খাতে বিশেষ অবদানের জন্য ‘বাংলাদেশের বেষ্ট ব্যাংক ২০২২’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

সোমবার (১০ জুলাই) রাতে দুবাইয়ের ম্যারিওট মারকুইস হোটেলে ২০তম এশিয়া-আফ্রিকা বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম শিরোনামে আয়োজিত এশিয়া ওয়ানের এবারের আসরে আনুষ্ঠানিকভাবে ‘বাং’লাদেশের বেষ্ট ব্যাংক চেয়ারম্যান ২০২২’ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ডাঃ এইচ.বি.এম. ইকবাল। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মইন ইকবাল এসময় ব্যাংকের পক্ষ থেকে ‘বাংলাদেশের বেষ্ট ব্যাংক ২০২২’ পদক গ্রহণ করেন।

উল্লেখ্য, ‘এশিয়া ওয়ান’ ম্যাগাজিন এবং ইউনাইটেড রিসার্চ সার্ভিস (ইউআরএস), আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে সফল ব্যাংকসমূহের আর্থিক প্রতিবেদনের তথ্য উপাত্ত সংগ্রহ করে গভীর পর্যালোচনার ভিত্তিতে সেরাদের সম্মাননা দিয়ে যাচ্ছে।

পুরস্কার প্রাপ্তিতে বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল বলেন, “আজকে এশিয়া ওয়ান কমিটি যে অমূল্য সম্মাননা ‘বাং’লাদেশের বেষ্ট চেয়ারম্যান ২০২২’ প্রদান করেছে তাতে আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ। আমরা ‘সেবায় প্রথম’ এই মুল মন্ত্রে বিশ্বাস করি এবং এই জন্যে প্রতিনিয়ত আমাদের গ্রাহকদের নীতিগতভাবে সর্বোত্তম সেবা দিয়ে যাচ্ছি। দেশের জন্য এই অর্জিত সম্মানের মূল কৃতিত্ব প্রিমিয়ার ব্যাংকের সকল গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভাকাঙ্ক্ষী,
গণমাধ্যম এবং সর্বোপরি আমার প্রতিষ্ঠানের সকল নির্বাহী এবং কর্মকর্তাদের।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com