1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

বিশ্বে সাড়ে ৭৩ কোটি মানুষ খাদ্যসংকটে: জাতিসংঘ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ১০.০৬ এএম
  • ২৭৭ Time View

২০২২ সালে বিশ্বজুড়ে তীব্র খাদ্যসংকটে ভুগেছেন অন্তত ৭৩ কোটি ৫০ লাখ মানুষ। করোনা মহামারির আগেকার সময়ের তুলনায় এই সংখ্যা ১২ কোটিরও বেশি।

বুধবার বাৎসরিক ‘স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড’ নামের একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের বৈশ্বিক খাদ্য ও কৃষি নিরাপত্তা বিষয়ক সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (ফাও)।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে যত বিশ্বজুড়ে যত মানুষ তীব্র খাদ্যসংকটে ভুগতো- করোনা মহামারির কারণে সেই সংখ্যায় যোগ হয়েছে আরও ১২ কোটি ২০ লাখেরও বেশি মানুষ।

‘২০১৯ সালে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো আগামী ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলার অঙ্গীকার করেছিল। কিন্তু বর্তমানে বিশ্বে যে হারে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে- তাতে ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব তো নয়ই, উল্টো এই সময়সীমার মধ্যে আরও ৬০ কোটি মানুষ যোগ হবে,’ উল্লেখ করা হয় জাতিসংঘের প্রতিবেদনে।

ফাও’র শীর্ষ অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেরো কালেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে, এটা খুবই খারাপ একটি সংবাদ।’

জাতিসংঘের প্রতিবেদেন বলা হয়েছে, অভ্যন্তরীণ সংঘাত ও গৃহযুদ্ধ, চরমভাবাপন্ন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনজনিত নানা দুর্যোগের কারণে গত কয়েক বছর ধরে বিশ্বজুড়ে কৃষি উৎপাদন ব্যহত হওয়া বৈশ্বিক খাদ্যনিরাপত্তার জন্য দিন দিন বড় ঝুঁকি তৈরি করছে।

বিশ্বের কিছু অংশে অবশ্য খাদ্য নিরাপত্তাগত পরিস্থিতির উন্নতি হয়েছে। দক্ষিণ আমেরিকা ও এশিয়ার অনেক দেশের খাদ্য সংকট এখন নিয়ন্ত্রণে। কিন্তু ক্যারিবিয়ান অঞ্চল, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার দেশগুলোতে দিন দিন এই সংকট বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com