মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর স্কুল ভর্তিতে আর থাকছে না লটারি পদ্ধতি এনবিআরের ই–রিটার্নে নিবন্ধন ৫০ লাখের কাছাকাছি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ইসলামী ব্যাংক থেকে আব্দুল জলিল অপসারিত পদোন্নতিতে প্রাইম ব্যাংকের এএমডি হলেন নাজিম চৌধুরী মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতির লক্ষ্য: তারেক রহমান রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের

নতুন ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৮৯ Time View

নতুন করে ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (১১ জুলাই) দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় পবিত্র ওমরাহ মৌসুম শুরুর ঘোষণা দেয়।

সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, নুসুক অ্যাপ অথবা তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরবের নাগরিক, সৌদিতে থাকা প্রবাসী ও জিসিসিভুক্ত দেশগুলোর নাগরিকরা এ অনুমতিপত্র নিতে পারবেন।

ওমরাহযাত্রীদের সেবা আরও উন্নত করার অংশ হিসেবে এই অ্যাপগুলোর ব্যবহার শুরু হয়েছে। এছাড়া এটি সৌদি আরবের ভিশন-২০২৩ এরও অংশ। ওমরাহপ্রত্যাশী ও সৌদি আরবে ভ্রমণ করতে চান এমন বিদেশিরা যেন সহজেই ওমরাহর অনুমতি পেতে পারেন সে বিষয়টি মাথায় রেখেই নুসুক অ্যাপটি তৈরি করা হয়েছে।

এছাড়া তাওয়াক্বালনা মোবাইল অ্যাপের সঙ্গে নুসুক অ্যাপ একীভূত করার ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জন্য অনুমতি চাওয়া আবেদনকারীর স্বাস্থ্যগত বিষয়টি যাচাই করার বিষয়টিও সহজ করেছে।

উল্লেখ্য, চলতি বছর আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের সৌদিতে প্রবেশসহ সব প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ই-ভিসা চালু করেছে দেশটির সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS