1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Title :
ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন

ইসলামী ব্যাংকের ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ব্যাংকিং’ ক্যাম্পেইন শুরু

  • আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৫.০১ পিএম
  • ৩৪৩ Time View

‘আগামী এখনই’- স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাসব্যাপী ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট ব্যাংকিং’ বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। রবিবার (৯ জুলাই) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে.কিউ.এম. হাবিবুল্লাহ ও মো. আলতাফ হুসাইন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অলটারনেটিভ ব্যাংকিং উইংপ্রধান মিজানুর রহমান।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মুহাম্মদ শাব্বির, কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, চিফ হিউম্যান রির্সোসেস অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উৎকর্ষতার ফলে ও বৈশ্বিক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের মধ্যে ডিজিটাল লেনদেনের আগ্রহ বেড়েছে। মানুষ এখন ব্যাংকের শাখায় না গিয়ে এ ধরনের লেনদেনে স্বাচ্ছন্দ্যবোধ করে। আমাদের বিকল্প ব্যাংকিং সেবা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করে চলেছে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত দেশ গড়ার যে জাতীয় ভিশন, তার অন্যতম উপাদান হচ্ছে স্মার্ট ব্যাংকিং। ব্যাংকিং খাত অর্থনীতির প্রধান মাধ্যম। ব্যাংকিং খাতকে শতভাগ স্মার্ট করতে পারলে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে অনেকাংশে এগিয়ে যাব।

তিনি গ্রাহকদের মাঝে অ্যাপভিত্তিক লেনদেন সেলফিন, আই ব্যাংকিং, এটিএম, সিআরএম, পিওএস মেশিন, কিউআর মার্চেন্ট, ক্যাশ-বাই-কোড, মোবাইল ব্যাংকিংসহ সব ধরনের ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com