1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

ঢাকা সামার কন মঞ্চে ৩০ ব্যান্ডের কনসার্ট

  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৯.৩৯ পিএম
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা সামার কনের উত্তেজনা এখন তুঙ্গে। নানান রকম বিনোদনের উপকরণ ও কার্যক্রম নিয়ে আগামী ১৩, ১৪ ও ১৫ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর হল ৩ এবং হল ৪ এ তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পপ কালচার ফেস্টিভ্যাল “ঢাকা সামার কন ২০২৩”। এটি একটি বিশ্বব্যাপী উৎসাহমূলক অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট কমিউনিটিতে একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম তৈরির ধারণা থেকেই আয়োজন করছে দেশের শীর্ষ স্থানীয় ইভেন্ট ম্যানেজমেন্ট ও জনসংযোগ কোম্পানি মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ।  

ঢাকা সামার কনের এক মঞ্চেই পারফর্ম করবে ৩০টি ব্যান্ড। তিন দিনব্যাপী এই কনসার্টে প্রথম দিন পারফর্ম করবে আটটি ব্যান্ড। এগুলো হলো, ‘ওল্ড ঢাকা ডায়েরিস’, ‘ফিরোজ জং’, ‘ইন্দালো’, ‘বাংলা ফাইভ’, ‘লেভেল ফাইভ’, ‘ওউনড’, ‘অড সিগনেচার’, ‘ড্যাডস ইন দ্য পার্ক’। এছাড়া পরিবেশনায় থাকছে হাতিরপুল সেশনস, কে-পপ পারফরম্যান্স, রায়হান ইসলাম শুভ প্রমুখ।

দ্বিতীয় দিন পারফর্ম করবে ‘মেসিয়ানিক এরা’, ‘নেইভ’, ‘এনকোর’, ‘সাবকনশাস’, ‘আফটারম্যাথ’, ‘সোনার বাংলা সার্কাস’, ‘অ্যাশেজ’, ‘ব্রহ্মপুত্র’, ‘ক্রিপটিক ফেইট’ ও ‘আর্টসেল’। এছাড়া এদিন কে-পপ পরিবেশনা ও র‍্যাপ ব্যাটেলও থাকছে আকর্ষণ হিসেবে।

শেষ দিনের পরিবেশনায় থাকছে ‘আপেক্ষিক’, ‘মেকানিক্স’, ‘কার্নিভাল’, ‘ব্ল্যাক’, ‘আরবোভাইরাস’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘ওয়ারফেইজ’ ব্যান্ডগুলো। পাশাপাশি পারফর্ম করবেন এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং ও শাফায়েত।

‘ঢাকা সামার কন’ শুধু কনসার্ট নয়, বরং পপ কালচারের উৎসব। এখানে গান পরিবেশনার পাশাপাশি আরও অনেক আয়োজন থাকছে। যেমন- কসপ্লে প্রতিযোগিতা, কমিক বই, এক্সপেরিয়েন্স জোন, কিডস জোন, হিপ পপ, কে-পপ, গেমিং, ফুড জোন, প্যানেল আলোচনা ইত্যাদি।

সম্প্রতি মুক্তি পেয়েছে সামার কন এর অফিসিয়াল থিম সং এস্কেপ, যা এই প্রথম কোন ফেস্টিভালের জন্য তৈরি হওয়া প্রথম কোন থিম সং। অনন্য ধারার এই আয়োজনের থিম সং-টি নির্মাণে স্বনামধন্য হেভি মেটাল ব্যান্ড মেকানিক্স এর সাথে যৌথভাবে তারকা শিল্পী শিশির আহমেদ, রায়েফ আল হাসান রাফা এবং ব্ল্যাক জ্যাং যুক্ত হয়েছেন। গানটি মিউজিক ভিডিও সহ ‘ঢাকা সামার কন’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সর্বোপরি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে।

ঢাকা সামার কন ২০২৩’র কনভেনর এবং মিডিয়াকোয়েস্ট বাংলাদেশ-এর সহ-প্রতিষ্ঠাতা তারিকুল সুমন বলেন, ‘দেশের জনপ্রিয় সকল সঙ্গীত ব্যান্ডগুলোর মিলন মেলা হয়ে উঠবে ঢাকা সামার কনের মঞ্চ। শুধু কনসার্ট নয়, দেশের সবচেয়ে বড় পপ কালচার উৎসব হতে যাচ্ছে এটি’।

ঢাকা সামার কনে আপনার টিকিট সংগ্রহ করুন টিকেটিং পার্টনার গেট সেট রক থেকে এই লিংকে- https://getsetrock.com/buy-ticket/dhaka-summer-con-2023। প্রতিদিনই মোট ৪ প্রকারের টিকেট-এর ব্যবস্থা আছে। সামার কন এন্ট্রি – ৪০০ টাকা, সামার কন কনসার্ট – ৫৫০ টাকা, সামার কন এন্ট্রি ও কনসার্ট – ৮০০ টাকা, সামার কন এন্ট্রি কম্বো – ১০০০ টাকা।

ঢাকা সামার কন নিয়ে বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন অফিসিয়াল ফেসবুক পেজ’এ – https://www.facebook.com/dhakasummercon ও ইভেন্ট পেজ’এ https://www.facebook.com/events/196643493359105 । 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com