1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

উখিয়ায় যানজট নিরসনে কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ

  • আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩, ৪.৩৯ পিএম
  • ২৬৮ Time View

উখিয়া: কক্সবাজারের উখিয়া উপজেলায় যানজট নিরসনে কঠোর অবস্থানে রয়েছে ট্রাফিক পুলিশ। উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক স্টেশন কোর্টবাজারে প্রতিনিয়ত সৃষ্ট যানজট নিরসনের জন্য পূর্বে থেকে নির্ধারণ করে দেওয়া স্থানে যানবাহন পার্কিং করতে চালকদের নির্দেশনা প্রদান করা হয়। 

শনিবার (৮ জুলাই) দুপুরে পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উখিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ নাজিমুল ইসলাম। 

এসময় যানজট নিরসনের জন্য চলাচলের ফুটপাতে ভ্রাম্যমাণ কোনো দোকানপাট না বসাতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। সোনারপাড়া সড়ক,ভালুকিয়া সড়ক ও কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের নির্দিষ্ট স্থানে(উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত) যানবাহন পার্কিং করতে বলা হয়।

উখিয়া ট্রাফিক পুলিশের টিআই নাজিমুল ইসলাম বলেন,” আমরা সবসময় যানজট নিরসনের চেষ্টা চালিয়ে আসছি। কিন্তু কিছু অদক্ষ চালকদের যত্রতত্র পার্কিংয়ে যানজট নিরসনে বেগ পেতে হয়। যার ফলে আজ শনিবার স্থানীয় সমিতির নেতৃবৃন্দদের সাথে নিয়ে সব পার্কিং পরিদর্শন করে যানবাহন চালকদের সতর্কবার্তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্বে থেকে নির্ধারণ করে দেওয়া স্থানের বাইরে পার্কিং করলে যানবাহনগুলোকে আইনের আওতায় আনা হবে। তাছাড়া অবৈধ যানবাহন চালকদের কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে। পুলিশের নাম ভাঙ্গিয়ে কেউ টাকা উত্তোলন করার খবর পেলে সাথে সাথে জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়।”

এসময় ট্রাফিক পুলিশের সার্জেন্ট রুবায়েত আহমেদ, সার্জেন্ট রুক মিয়া, কনস্টেবল জহির সহ সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com