1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

প্রিমিয়ার ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৫.০৭ পিএম
  • ৫১১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৩ রেনেসন্স্ ঢাকা গুলশান হোটেলে আজ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএ – এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মধ্যে বি এইচ হারুন, এমপি; আব্দুস সালাম মুর্শেদী, এমপি; এম. ইমরান ইকবাল (চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি), স্বতন্ত্র পরিচালক কাইজার এ চৌধুরী।

এছাড়াও স্বতন্ত্র পরিচালক নব গোপাল বনিক এবং কনসালট্যান্ট জনাব এম. শহীদুল ইসলাম অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রিমিয়ার ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি.এম. ইকবাল, ২০২৩ সালের প্রথম অর্ধ বছরের সাফল্যের জন্যে ব্যাংকের শাখা প্রধান এবং আঞ্চলিক প্রধানগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি আরও বলেন, সাফল্যের এই প্রবণতা ২০২৩ সালের দ্বিতীয় অর্ধেও ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংকের এমডি এবং সিইও, এম রিয়াজুল করিম, এফসিএমএ, ২০২৩ সালের শেষে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরো এগিয়ে নিতে টেকসই এবং নীতিগত সেবা প্রদানে সবাইকে আহবান জানান।

সম্মেলনে অংশগ্রহনকারী সকল শাখা প্রধান, আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, ২০২৩ সালের প্রথম অর্ধ বছরে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং ২০২২ সালের পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ওপর গুরুত্ব আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com