1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

টুইটারকে টেক্কা দিতে ‘থ্রেডস’ শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ১২.৪৭ পিএম
  • ২০৯ Time View

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে টেক্কা দিতে মেটা নিয়ে এলো নতুন অ্যাপ ‘থ্রেডস’। অনেকে মেটার ইনস্টাগ্রামভিত্তিক এ নতুন অ্যাপটিকে ‘টুইটার কিলার’ হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) মেটার নতুন এ অ্যাপটি অ্যাপল স্টোর এবং গুগলের প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান,  টুইটারকে টেক্কা দিতেই বাজারে নতুন থ্রেডস অ্যাপটি নিয়ে এসেছেন তারা। থ্রেডস ব্যবহারকারীরা ৫শর বেশি শব্দ পোস্ট করতে পারবেন। এছাড়াও টুইটারের অনেক ফিচারের সঙ্গে এটির মিল আছে বলেও জানান জাকারবার্গ।

থ্রেডসের নির্বাহীরা জানান, টুইটার সাম্প্রতিক সময়ে তাদের অ্যাপে যেসব পরিবর্তন এনেছে, সেগুলো নিয়ে অনেক ব্যবহারকারীই বিরক্ত। যেহেতু থ্রেডসের ফিচারগুলো অনেকটা টুইটারের মতোই, তাই তারা টুইটার ছেড়ে থ্রেডসের দিকে ঝুঁকতে পারেন।

এদিকে, টুইটারের মালিক মার্কিন ধনকুবের ইলন মাস্ক মেটার ‘থ্রেডস’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানান, ব্যথা লুকানো ইনস্টাগ্রামের মিথ্যা সুখে যুক্ত হওয়ার চেয়ে, টুইটারে অপরিচিতদের দ্বারা আক্রমণের শিকার হওয়াও ভালো।

বিশ্বের ১০০টিরও বেশি দেশের মানুষ মেটার এ নতুন অ্যাপ থ্রেডস ব্যবহার করতে পারছেন। তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এখনো শুরু হয়নি এর যাত্রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com