1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

এইচবিএল বাংলাদেশ-এর করপোরেট ব্যাংকিং প্রধান হিসেবে যোগ দিলেন মোহাম্মদ মঈন উদ্দিন লতিফ হাসান

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ১০.৫৬ পিএম
  • ১৪২৫ Time View

নিজস্ব প্রতিবেদক: অভিজ্ঞ ব্যাংকার মোহাম্মদ মঈন উদ্দিন লতিফ হাসানকে করপোরেট ব্যাংকিং প্রধান হিসেবে নিয়োগ দিল এইচবিএল বাংলাদেশ। কান্ট্রি ম্যানেজারের অধীনে কাজ করবেন তিনি। ব্যাংকিং ক্যারিয়ারে ২৮ বছরের বেশি অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন জনাব হাসান এইচবিএল-এর করপোরেট ব্যাংকিং বিভাগকে আরও শক্তিশালী করে তুলবেন।

এইচবিএল-এ যোগদানের আগে জনাব হাসান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড-এর উপ ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড এবং সিটিব্যাংক এন.এ-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর মাধ্যমে তিনি রিলেশনশিপ এবং ব্যবসায়িক ব্যবস্থাপনা, ক্রেডিট এবং ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রম এবং অপারেশনে অভিজ্ঞতা অর্জন করেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে এমবিএর পাশাপাশি জনাব হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর (এম.কম) এবং স্নাতক (বি.কম) করেছেন।

এইচবিএল বিশ্বব্যাপী বিভিন্ন দেশে কার্যরত আঞ্চলিক প্রাসঙ্গিকতাসম্পন্ন ব্যাংক এইচবিএল বাংলাদেশে ৪৫ বছরেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (একেএফইডি) এইচবিএল- এর ৫১ শতাংশ শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রক। বাকি শেয়ার ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)সহ দেশী ও বিদেশী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আওতায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com