1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

টুইটারের বিরুদ্ধে মামলা

  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩, ১০.৪৫ এএম
  • ২৫৪ Time View

৬ লাখ ৬৫ হাজার ডলার বকেয়া বিলের অর্থ চেয়ে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটারের বিরুদ্ধে মামলা করেছে ফ্যাসিলিটেট কর্পোরেশন নামের একটি অস্ট্রেলীয় কোম্পানি।

সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জেলা আদালতে এই মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২২ সালের শেষ থেকে ’২৩ সালের শুরুর দিকে টুইটারের সিঙ্গাপুর, লন্ডন ও ডাবলিন কার্যালয়ে সেন্সর বসানোর জন্য ফ্যাসিলিটেট কর্পোরেশনের সঙ্গে চুক্তি করেছিল টুইটার কর্তৃপক্ষ। ইলন মাস্ক সেসময় টুইটারের শীর্ষ নির্বাহীর পদে ছিলেন।

কিন্তু কাজ শেষ হওয়ার পরও যথা সময়ে তার বিল পরিশোধ না করায় এর আগে টুইটারকে এর আগে কয়েকবার তাগাদা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্যাসিলিটেট কর্পোরেশনের এক মুখপাত্র। কিন্তু তাতে কাজ না হওয়ায় শেষে মামলা করল অস্ট্রেলীয় এই কোম্পানি।

টুইটার কোম্পানির কোনো জনসংযোগ বিভাগ না থাকায় এ ব্যাপারে এই সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানির প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।

টুইটারের বিরুদ্ধে বিল পরিশোধ না করার অভিযোগ অবশ্য নতুন নয়। গত মে মাসে ১৯ লাখ ডলার বকেয়া বিল চেয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে টুইটারের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভাইসরি প্রতিষ্ঠান ইনিসফ্রি এম অ্যান্ড এ ইন্টারন্যাশনাল কর্পোরেশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com