1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

রাজধানীতে দাম কমলো কাঁচা মরিচের

  • আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩, ১০.৫৪ এএম
  • ২৭২ Time View

অবশষে রাজধানীর বাজারে কমেছে কাঁচা মরিচের দাম। বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২২০ টাকায়।

সোমবার (৩ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী থাকা কাঁচা মরিচের বাজার এখন নিম্নমুখী। ভারতীয় মরিচের আমদানি শুরু হওয়ায় রাজধানীর বাজারগুলোতেও কমতে শুরু করেছে দাম।

সরেজমিনে রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ১৭০ থেকে ২২০ টাকা কমে পাইকারি পর্যায়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২২০ টাকায়। কেজিতে দাম কমেছে অন্তত ২৪০ টাকা।

বিক্রেতারা বলছেন, ভারত থেকে কাঁচা মরিচ আসতে শুরু করায়, বাজারে মরিচের সরবরাহ বেড়েছে। এতে কমতে শুরু করেছে দাম।

নাজমুল হক নামে এক বিক্রেতা বলেন,

ভারত থেকে আরও আগে মরিচ আমদানি শুরু করা প্রয়োজন ছিল। তাহলে দাম এত বাড়ত না। এখন মরিচ আসছে; দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।

আলামিন নামে এক ক্রেতা জানান, মরিচের দাম কমতে শুরু করায় বাজরে স্বস্তি ফিরেছে। দাম আরও কমানো উচিত।

এদিকে ঊর্ধ্বমুখী কাঁচা মরিচের বাজার নিয়ন্ত্রণে সরকার ২৫ জুন মরিচ আমদানির অনুমতি দেয়। এর মধ্যে দুদিন আমদানির পর ঈদের কারণে বন্ধ ছিল মরিচ আমদানি। তবে ঈদের ছুটি শেষে রোববার (২ জুলাই) থেকে আবারও দেশে আসছে আমদানিকৃত কাঁচা মরিচ।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫৫ টন কাঁচা মরিচ দেশে এসেছে। এ ছাড়া ২৫ জুন থেকে রোববার (২ জুলাই) বিকেল পর্যন্ত দেশে ৩৬ হাজার ৮৩০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়া হয়েছে। যার মধ্যে দেশে এসেছে মোট ৯৩ টন আমদানিকৃত কাঁচা মরিচ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com