1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

জনাব এ.কে.এম. দেলোয়ার হোসেন এফসিএমএ স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক

  • আপডেট : রবিবার, ২ জুলাই, ২০২৩, ৪.৪৪ পিএম
  • ৩০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জনাব এ.কে.এম. দেলোয়ার হোসেন এফসিএমএ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেছেন। গত ০৬ এপ্রিল ২০২৩ তারিখে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭৪তম সভায় জনাব হোসেনকে উক্ত পদে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

জনাব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি আইসিএমএবি থেকে ফেলো অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (এফসিএমএ), বিআইএম থেকে কম্পিউটার সায়েন্সে পিজিডি এবং বিপিএটিসি থেকে অ্যাডভান্স কোর্স অন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (এসিএডি) সম্পন্ন করেন।

দীর্ঘ ও বৈচিত্র্যময় কর্মজীবনে জনাব হোসেন বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃস্থানীয় পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি, রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক এবং বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। জ্ঞান, চিন্তাশক্তি, প্রেরণাদায়ক নেতৃত্ব এবং বাস্তব অভিজ্ঞতা দিয়ে প্রত্যেক কর্মক্ষেত্রকে তিনি টেকসই উন্নয়নের দিকে পরিচালিত করেছেন।

জনাব হোসেন দেশ- বিদেশে অসংখ্য সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ প্রভৃতি দেশ ভ্রমণ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com