1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

  • আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩, ১১.৪৪ এএম
  • ৩৫৮ Time View

ঈদ উপলক্ষে যানবাহনের অতিরিক্ত চাপ, দফায় দফায় সেতুর টোল আদায় বন্ধ থাকায় এবং রাস্তায় গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে করটিয়া পর্যন্ত মহাসড়কের প্রায় ২৫ কিলোমিটার এলাকায় এই যানজটে চরম দুর্ভোগে পড়েছে ঈদে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষ।

গতরাত থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। ভোর রাত থেকে এর মাত্রা আরও বেড়ে যায়। একদিকে ঢাকাগামী পশুর ট্রাক, মাঝে মাঝে গাড়ি বিকল হয়ে পড়ছে। অন্যদিকে অতিরিক্ত যানবাহনের চাপে সেতু টোল প্লাজায় একাধিক বার বন্ধ থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে। আবার সকাল থেকেই বৈরি আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কেউ মোটরসাইকেলে আবার অনেকেই বাস না পেয়ে খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ি ফিরছে।

এতে বেশি সমস্যায় পড়েছে নারী, শিশু ও বৃদ্ধ বয়সী যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে অপেক্ষা করতে হচ্ছে তাদের। তবে এতো কষ্টের পরেই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করাই যেনো সবার কাছে বেশি আনন্দের। তাই কষ্ট হলেও হাসি মুখেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষজন।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, মহাসড়কে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। গাড়ির টান শুরু হয়েছে আশা করি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com