ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাদের ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫জুন) সকাল ১০টায় শিমুলকান্দি ইউনিয়ন ৪নং ওয়ার্ড সাবেক মেম্বার শাজাহান সরকার গোছামারা দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাদের ঢালাই কাজের উদ্বোধন করেন।
গোছামারা এলাকার জনগণের বহু দিনের স্বপ্ন গোছামারা দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসা,গোছামারা গ্রাম তথা অত্র এলাকাবাসীর প্রানের মাদ্রাসা সকলের দোয়া ও সহযোগিতায় তিন তলা ভবনের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। দোয়া ও মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে উক্ত মাদ্রাসার ছাদের ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন শিমুলকান্দি ইউনিয়ন ৪নং ওয়ার্ড সাবেক মেম্বার মোঃ সিরাজ মিয়া, মাদ্রাসার শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।