1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

২০ দিন বন্ধের পর ফের পায়রায় বিদ্যুৎ উৎপাদন শুরু

  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ২১৫ Time View

কয়লা সংকটের কারণে ২০ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। রবিবার (২৫ জুন) বিকাল ৪টায় বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু করা হয়।

বিদ্যুৎকেন্দ্রটি থেকে পুনরায় উৎপাদন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান।

তিনি জানান, উৎপাদনের পর ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ ফের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

ডলার সংকটে কয়লা আমদানি সম্ভব না হওয়ায় ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।

নতুন করে কয়লা আমদানির জন্য ১০০ মিলিয়ন ডলারের এলসি (আমদানি ঋণপত্র) খোলা হয়। ২৩ জুন মধ্যরাতে ইন্দোনেশিয়া থেকে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ জলসীমায় নোঙর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি অ্যাথেনা।

কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (২২ জুন) রাত ৩টায় মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি অ্যাথেনা নামে একটি মাদার ভ্যাসেল প্রায় ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরের ইনার অ্যাংকরেজে এসে পৌঁছায়। জাহাজটি শুক্রবার বিকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে নিয়ে আসা হয়। সন্ধ্যার আগেই জাহাজ থেকে কয়লা খালাস শুরু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com