1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

পিএসজিতে নিজেকে মানিয়ে নেওয়া কঠিন ছিল: মেসি

  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩, ১১.১০ এএম
  • ২১১ Time View

বার্সেলোনা ছাড়ার পর পিএসজি যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। তখন তাকে দলে নিতে আগ্রহী ছিল ইউরোপের বেশ কিছু ক্লাব। কিন্তু তিনি প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। দুই মৌসুম পর ওই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

কেন তিনি তখন পিএসজি যোগ দিয়েছিলেন, আর কেন-ই বা প্যারিসের ক্লাবটির পক্ষ থেকে চুক্তি নবায়নের প্রস্তাব থাকার পরও তিনি সেখানে থাকছেন না তার কারণ জানিয়েছেন কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা।

বেন স্পোর্টসকে মেসি বলেছেন, ‘আমি প্যারিসে এসেছিলাম, কারণ ক্লাবটি আমি পছন্দ করতাম। সেখানে আমার বন্ধু ছিল। ড্রেসিংরুম পরিচিত লোকজন ছিল। কারো সঙ্গে আগে খেলেছি (নেইমার), কেউ জাতীয় দলের সতীর্থ ছিল (ডি মারিয়া, পারদেস)।

আমার মনে হয়েছিল, ক্লাব যা-ই হোক, আমি অন্য কোন ক্লাবের চেয়ে সেখানে সহজে মানিয়ে নিতে পারবো। পিএসজি যাওয়ার সিদ্ধান্ত নিতে এটা আমাকে কিছুটা সহায়তা করেছে।

কিন্তু সত্য হলো, এখানে মানিয়ে নেওয়া ছিল কঠিন। যতটা ভেবেছিলাম তার চেয়েও কঠিন। ড্রেসিংরুমে পরিচিত মুখ ছাড়া নতুন চ্যালেঞ্জের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন ছিল। দেরিকে ক্লাবে যোগ দিয়েছিলাম, প্রাক মৌসুম পাইনি, নতুন শহরে মানিয়ে নেওয়া, যা আমার ও আমার পরিবারের জন্য কঠিন ছিল।’

এরপর ভক্তরা তাকে ভিন্নভাবে দেখতে শুরু করে। যা তার ক্লাব ছাড়ার অন্যতম কারণ। মেসি বলেছেন, ‘এরপর মানুষ আমাকে ভিন্নভাবে দেখতে শুরু করে। পিএসজি ভক্তরা ছাড়া শুরুতে যেভাবে আমাকে প্যারিসে গ্রহণ করা হয়েছিল, অধিকাংশ সেভাবেই দেখতো। কিন্তু পিএসজি ভক্তদের মধ্যে ভাঙন দেখা যায়। এই ভাঙনের পেছনে আমার কোন উদ্দেশ্য ছিল না। কিন্তু একই ঘটনা নেইমার-এমবাপ্পের সঙ্গেও ঘটেছে। যারা আমাকে সম্মান করেছে আমি তাদের কথা মনে রাখবো।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com