1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করছে কাজী আব্দুস সত্তার ফাউন্ডেশন

  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ১০.২২ পিএম
  • ৩৪১ Time View

বরিশাল অফিস: যুবশ্রেণীকে খেলাধুলায় উৎসাহিত করে মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছে পিরোজপুরের কাউখালী উপজেলার সমাজসেবামূলক সংগঠন কাজী আব্দুস সত্তার ফাউন্ডেশন। নিয়মিত ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সংগঠনটি এলাকার কিশোর ও যুবশ্রেণীকে খেলাধুলায় উৎসাহিত করে আসছে। পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে তাদেরকে অবহিত করে বিভিন্ন ভাল কাজে সম্পৃক্ত হতে উৎসাহিত করা হচ্ছে।

কাউখালীর ১নং সয়না-রঘুনাথপুর ইউনিয়নের সমাজসেবী কাজী আব্দুল্লাহ আল মামুন সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অল্পদিনেই পুরো জেলায় সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।

এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু খেলাধুলার আয়োজন কিংবা মাদকের বিরুদ্ধে লড়াই নয়, অত্র অঞ্চলের অসহায় মানুষ ও দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণেও কাজ করে যাচ্ছে কাজী আব্দুস সত্তার ফাউন্ডেশন। সংগঠনটি এলাকার গৃহহীন মানুষের মাঝে টিন বিতরণ করে আসছে। পাশাপাশি শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে নিয়মিত শিক্ষা উপকরণ এবং ঈদ সহ বিভিন্ন উৎসবে নতুন জামা-কাপড় বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি।

ফাউন্ডেশনটির কার্যক্রম সম্পর্কে কাউখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন বলেন, ‘আমি শুরু থেকেই দেখে আসছি কাজী আব্দুস সত্তার ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই এলাকার আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রেখে চলছে। এটি এখন এই অঞ্চলের দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের ভরসার প্রতীকে পরিণত হয়েছে। পাশাপাশি যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিতভাবে খেলাধুলার যে আয়োজন করছে সেটিও প্রশংসার দাবিদার।’

সার্বিক কার্যক্রম নিয়ে কাজী আব্দুস সত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম আরো বিস্তৃত করতে যাচ্ছি। ক্লাস নাইন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষন এবং পাশাপাশি নারীদের সাবলম্বি করার জন্য ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র চালু করার উদ্যোগ নিয়েছে আমাদের সংগঠন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com