1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়েছে ৩০০ ডলার

  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৫.১৬ পিএম
  • ২৩৭ Time View

ইন্টার মিয়ামিতে মেসির অভিষেক হবে কবে, তা সবারই হয়তো জানা হয়ে গেছে। আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে মেসির। সেই সংবাদ পাওয়ার পর থেকেই সেই ম্যাচের টিকিটের মূল্য আকাশচুম্বী হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, আগামী ৫ জুলাই ইন্টার মিয়ামির হয়ে আনুষ্ঠানিক চুক্তি করবেন মেসি। যদিও মেসির দল ইন্টার মিয়ামি লিগে খুব বাজে সময় কাটাচ্ছে, তবুও তার অভিষেক ম্যাচের টিকিটের মূল্য চড়া। এমএলএস-এর পূর্বাঞ্চলীয় পয়েন্ট টেবিলে তলানিতে অবস্থান করছে মেসির দল মিয়ামি। হেরেছে টানা ৬ ম্যাচ। তবুও এই দলের সমর্থক দিন দিন বেড়েই চলেছে। কারণ একটাই–মেসি।

মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়ে গেছে অনেক গুণ। নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক জানাচ্ছে, যে টিকিটের দাম ছিল ২৯ ডলার (৩১৩৩ টাকা), সেটাই বেড়ে দাঁড়িয়েছে ৩২৯ ডলারে (৩৫৪৫৪ টাকা)।

এদিকে অনলাইনে রিসেল প্ল্যাটফর্ম ‘ভিভিড সিটস’-এর তথ্যে জানা গেছে, মিয়ামিতে মেসির সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিট তার ঘোষণার পর ৪০ ডলার থেকে বেড়ে ৫০০ ডলার হয়েছিল। এখন সেই টিকিটই ১১০০ ডলারের নিচে পাওয়া যাচ্ছে না, যা বাংলাদেশি মুদ্রায় দাম দাঁড়াচ্ছে প্রায় ১ লাখ ১৮ হাজার ২৫৩ টাকা।

Inter Miami CF Set to Open Fort Lauderdale Stadium - Soccer Stadium Digest

বর্তমানে ইন্টার মিয়ামির কোনো নিজস্ব স্টেডিয়াম নেই। তারা ফোর্ট লডারহিলে ডিভিআর পিএনকে স্টেডিয়ামে নিজেদের হোম ভেন্যুর ম্যাচগুলো খেলছে। মেসিও সেখানে খেলবেন। তবে এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ১৯ হাজারের কিছু বেশি। তবে মেসির অভিষেকের আগে স্টেডিয়ামের মালিক এর ধারণক্ষমতা কিছুটা বাড়াতে চান। যার জন্য সেখানে চলছে সংস্কারকাজও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com