শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

কুড়িগ্রামের ২২ মেধাবী শিক্ষার্থী পেল উচ্চশিক্ষার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম থেকে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ২২ মেধাবীকে ভর্তি ও পড়াশুনার সুযোগ করে দিল স্থানীয় বেসরকারি সংগঠন ‘এগিয়ে যাবে কুড়িগ্রাম। 
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে সুযোগ পাওয়া ৫৪ মেধাবীকে ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করেন।  
এ সময় ‘এগিয়ে যাবে কুড়িগ্রাম’ সংগঠনটির আহবায়ক ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক নুরন্নবী খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। 
জানা যায়, সংগঠনটি বিগত ৫ বছর ধরে অসহায় মেধাবী শিক্ষার্থীদের খুঁজে খুঁজে উচ্চ শিক্ষার ব্যবস্থা করে আসছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সংগঠনটি সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করে।
মেধাবী ২২ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশুনার সুযোগ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS