1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

উখিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে নামছে মাছ ধরার ট্রলার!

  • আপডেট : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩, ১০.২৭ এএম
  • ২৬৩ Time View

উখিয়া: নিষেধাজ্ঞা অমান্য করে উখিয়ার উপকূলের ইনানী, জেলে পল্লী সহ কয়েকটি ঘাট থেকে প্রতিদিন সমুদ্রে নামছে মাছ ধরার ট্রলার। এতে প্রজননে উপকূলে আসা মা মাছগুলো সহজে ধরা পড়ছে জেলেদের জালে। পাশাপাশি উপকূলের সোনারপাড়া, ডেইলপাড়া,ইনানী পয়েন্টে কারেন্ট জাল বসিয়ে আহরণ করা হচ্ছে মাছ।

জানা যায়, ইলিশসহ সামুদ্রিক ৪শ ৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজননের লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে, সরকার আরোপিত এ নিষেধাজ্ঞা বেশিরভাগ সময়ই মানতে চান না জেলেরা। নিষেধাজ্ঞার মধ্যেও প্রায়ই অবাধে মাছ শিকারে সাগরে যেতে দেখা যায় তাদের।

সরেজমিনে দেখা যায়, ইনানী ঘাট থেকে ঘন্টায় দুই তিনটি ছোটবড় মাছ ধরার ট্রলার সাগরে নামছে। দুই তিন ঘন্টা পরপর ট্রলারগুলো মাছ শিকার করে আবার উপকূলের তীরে ঘাটে ভিড় জমায়৷ এর আগে জাল থেকে মাছ শিকার কার্যক্রম সম্পন্ন করে সেগুলো বাজারজাতকরণও করতে দেখা যায়। 

স্থানীয়রা জানিয়েছেন, নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে প্রতিদিন ভোর ৫টা থেকে ট্রলার সাগরে নামে আর সকাল ৮টার মধ্যে মাছ শিকার করে চলে আসে। কিন্তু ইনানী ঘাট দিয়ে প্রশাসনের নাগালের মধ্যে দিনদুপুরে মাছ ধরার জন্য সাগরে যেতে দেখা যায় ট্রলারগুলোকে।

এদিকে,মাছ ধরা বন্ধের পরেও সাগরে ট্রলার কিভাবে নামছে সে ব্যাপারে জানতে চাইলে কোস্টগার্ড পূর্ব জোন ইনানী বিসিজি স্টেশানের এক কর্মকর্তা বিষয়টি অস্বীকার করে বলেন,” কোনো ঘাট থেকে কোনো ট্রলার বের হচ্ছেনা। এ ব্যাপারে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছি।”

নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও মাছ ধরার ট্রলার সাগরে মাছ শিকারের ব্যাপারে জানতে চাইলে কক্সবাজার জেলা মৎস্য অফিসার মো. বদরুজ্জামান বলেন,”আমরা অভিযান চলমান রেখেছি।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com