1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুর পাহাড়ি ঢ়লের পানিতে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা

  • আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩, ৫.০৩ পিএম
  • ২৩৪ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে কয়েক দিনের বৃষ্টির পানি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সবজি সহ বিভিন্ন ফসলের ব‍্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার শাহজাহানপুর, আন্দিউড়া, জগদীশপুর ও নোয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে পাহাড়ি ঢলে ছড়াগুলোর (নদী) আশপাশের শতশত হেক্টর ফসিল জমি পানিতে তলিয়ে গেছে। নবনির্মিত আন্দিউড়া ও শাহজাহানপুর ইউনিয়নের সংযোগ সড়কটিতে পানির স্রোতে ভাঙ্গন দেখা দিয়েছে।

স্থানীয় লোকজন জানায়, যেভাবে পানি আসছে তাতে টমেটো, পুইশাক, ডাঁটাশাক, ঝিংগা সহ সব ধরনের সবজির ব্যাপক ক্ষতি হবে। তবে পানি দ্রুত সরে গেলে ধানের তেমন ক্ষতি হবে না।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী জানান, নোয়াগাঁও, ভান্ডাউড়া, ফরহাদপুর, রতনপুর, শাহজাহানপুর, সুরমা, নোয়াহাটি, উত্তর সুরমা ও নাজিরপুর গ্রামের পশ্চিম দিকের সব জমি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকদের সবজির বিশাল ক্ষতি হয়েছে। পানি বেশি সময় আটকে থাকলে ধানেরও ক্ষতি হবে। তবে বাড়িঘরের ক্ষয়ক্ষতির কোন খবর এখনো পাইনি উপসহকারী কৃষি কর্মকর্তা মোহন লাল নন্দী জানান, পাহাড়ি ঢলের পানি দ্রুত আসে আবার দ্রুত সরে যায় ফলে সবজির কিছু ক্ষতি হলেও ধানের তেমন ক্ষতি হবে না। আমরা মাঠে আছি, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, নয়াপাড়া, আন্দিউড়া, জগদীশপুর ও শাহজাহানপুর ইউনিয়নের অনেক ফসলের জমি পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে এই মূহুর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারবো না। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের ওইসব এলাকায় পাঠানো হয়েছে। তারা ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণ করে আমাকে জানাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com