1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
হবিগঞ্জে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে সন্তানের জন্মের দাবি এলাকায় চাঞ্চল্য নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব! চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের ডিসি অফিসের এও’র বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ নবীনগরে ভবন নির্মানকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার পরিবারকে হয়রানির অভিযোগ সপ্তমবারের মতো ‘টপ এমপ্লয়ার’ স্বীকৃতি পেল বিএটি বাংলাদেশ সিলেটের এমসি কলেজের যে ঘটনা দেশকে নাড়িয়ে দিয়েছিল, বিচারে ১ জনের মৃতুদন্ড সিলেটের নয়াবাজারে পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

উখিয়ায় পানিতে ভেসে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার!

  • আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩, ১০.৪১ পিএম
  • ২৯৮ Time View

উখিয়া: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দুপুরে উখিয়ার পালংখালীর থাইংখালী এলাকার পার্শ্ববর্তী হাকিমপাড়া ক্যাম্প-১৪ এর এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু ওই ক্যাম্পের কবির আহমদের পুত্র উমর (০৬)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় বাসার সামনে খেলতে খেলতে ড্রেনে পড়ে পানির স্রোতে ভেসে যায়। সারাদিন খুঁজেও তার কোনো হদিস পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস ও সিপিপি ভলান্টিয়ারদের সহযোগিতায় প্রায় একদিন পর ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে একটি ছরা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, গতকাল বৃষ্টির সময় এক রোহিঙ্গা শিশু পানিতে ভেসে যায়, পরে সন্ধান করে তাকে পাওয়া যায়নি। আজ ভেসে যাওয়া স্থান থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। 

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজের প্রায় একদিন পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com