ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৭০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি ৪৬ লাখ ৬৪ হাজার ৮০৫টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৫৪ লাখ ৭৫ হাজার ৬৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৭ কোটি ৯৬ লাখ টাকা।
বিএটিবিসি তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ লাখ ৬৮ হাজার ৫৩২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১ কোটি ৮৭ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সোনালী পেপার, কেয়া কসমেটিকস,রেনেটা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply