1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

  • আপডেট : শুক্রবার, ৯ জুন, ২০২৩, ১১.০০ এএম
  • ৩৩২ Time View

প্রাতিষ্ঠানিক খরচ কমানো ও এশিয়াকে কেন্দ্র করে গৃহীত নতুন নীতিমালার অংশ হিসেবে সিঙ্গাপুর, লন্ডন ও হংকং থেকে শতাধিক কর্মী ছাঁটাই করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ২০২৪ সাল নাগাদ ১০০ কোটি ডলার খরচ কমানোর লক্ষ্যমাত্রা নিয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই বড় পরিবর্তনে ইতোমধ্যে লন্ডনে কয়েকজন ব্যবস্থাপনা পরিচালকও ছাঁটাইকৃত তালিকায় রয়েছেন। রয়েছেন নিম্নপদস্থ কর্মীরাও।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে, সংখ্যাটি ১০০-এর বেশি হতে পারে। যদিও নির্দিষ্ট সংখ্যা এখনো জানানো হয়নি।

ব্যাংকের মুখপাত্র বলেছেন, এটি ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। ব্যবসায়িক কৌশল ও গ্রাহকদের চাহিদা অনুযায়ী সেবার নিশ্চয়তা আনার জন্যই এমন পদক্ষেপ নিতে হচ্ছে। অবশ্য সিঙ্গাপুরের স্ট্যান্ডার্ড চার্টার্ড কার্যালয় থেকে এ বিষয়ে কোনো মন্তব্য জানাতে অস্বীকার করা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ২০২২-২০২৪ সালের মধ্যে ১৩০ কোটি ডলার ব্যয় বাঁচাতে চায়। চলতি বছরের প্রথম প্রান্তিকে ওয়ালস্ট্রিটের তালিকাবদ্ধ অন্য ব্যাংকগুলোর মতো সন্তোষজনক ফল দেখাতে পারেনি ব্যাংকটি। অর্থনৈতিক বাজারে সূচক অবনমন ঘটেছে ৯ শতাংশ। ফলে নতুনভাবে ঢেলে সাজানো হচ্ছে কর্মপরিকল্পনা। লন্ডনের বাইরে ব্যাংকটির অধিকাংশ আয় আসে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে। এককভাবে বৃহৎ বাজার হংকংয়ে, যা দীর্ঘ অর্থনৈতিক সংকোচনের পর এখন পুনরুদ্ধারের পথে হাঁটছে।

-দ্য স্ট্রেইটস টাইমস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com