1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ইউক্রেনের বিপুল কৃষিজমি প্লাবিত, ক্ষতি রাশিয়ারও

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১০.৪০ এএম
  • ২৫৮ Time View

খেরসনের নোভা কাখোভকা বাঁধ গুঁড়িয়ে দেওয়ায় ইউক্রেনের বিশাল এলাকায় যে বন্যা দেখা দিয়েছে, তাতে প্লাবিত হয়েছে বিপুল কৃষিজমি। এর ফলে দেশটির কৃষিখাতে দীর্ঘস্থায়ী বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

বুধবার (৭ জুন) দেশটির কৃষি মন্ত্রণালয় সতর্ক করেছে, দক্ষিণ ইউক্রেনের মাঠগুলো আগামী বছরের শুরুর দিকেই ‘মরুভূমিতে পরিণত হতে পারে’। কারণ কাখোভকা জলাধারের ওপর নির্ভরশীল সেচ ব্যবস্থাগুলো আর কাজ করছে না।

জলাধারটি দ্রুত শুকিয়ে যাচ্ছে। আনুমানিক ৪ দশমিক ৪ ঘনমাইল পানি গর্জন করতে করতে দিনিপ্রো নদী বেয়ে কৃষ্ণসাগরের দিকে এগিয়ে যাচ্ছে।

ইউক্রেনীয় কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের আগে ওই এলাকার ৩১টি সেচব্যবস্থার মাধ্যমে ৫ লাখ ৮৪ হাজার হেক্টর কৃষিজমিতে পানি সরবরাহ করা হতো। এই পানির একমাত্র উৎস ছিল কাখোভকা জলাধার।

মন্ত্রণালয়ের ফার্স্ট ডেপুটি মিনিস্টার তারাস ভিসোটস্কি বলেন, এই পানি নেওয়া এবং পৌঁছে দেওয়ার জন্য বাঁধ ও পাম্পিং স্টেশনটি আমাদের প্রয়োজন ছিল। সেটি এখন ধ্বংস হয়ে গেছে। কৃষকদের জন্য যদি আবার পানির লাইন করতে হয়, তবে তা গোড়া থেকে শুরু করতে হবে।

খেরসন ইউক্রেনের অন্যতম উর্বর এলাকা। সেখানকার তরমুজের খ্যাতি বিশ্বজোড়া। এছাড়া পেঁয়াজ, টমেটো, সূর্যমুখী, সয়াবিন এবং গমও উৎপাদন হয় প্রচুর। এগুলোর পাশাপাশি ডেইরি খাতেও কাখোভকা বাঁধ ধ্বংসের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্ষতি রাশিয়ারও–
নোভা কাখোভকা বাঁধ ধ্বংস হওয়ায় ক্ষতি শুধু ইউক্রেনের হচ্ছে, তা নয়। এতে রাশিয়াকেও ভুগতে হবে।

দিনিপ্রো নদীর ইউক্রেন নিয়ন্ত্রিত উত্তর তীরের তুলনায় রাশিয়া নিয়ন্ত্রিত দক্ষিণ তীর বরাবর বন্যা পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ। তাছাড়া রুশ অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে পানি সরবরাহ ব্যবস্থাও কাখোভকা বাঁধের ওপর নির্ভরশীল। সেটি ধ্বংস হয়ে যাওয়ায় দ্বীপটিতে পানির তীব্র সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা রয়েছে।

দিনিপ্রো নদী থেকে যে খালের মাধ্যমে ক্রিমিয়ায় পানি সরবরাহ করা হয়, সেটি ঠিক কাখোভকার ওপর অবস্থিত। কিন্তু জলাধারটি শুকিয়ে গেলে ওই খালে আর কোনো পানি পৌঁছাবে না।

রুশ কর্মকর্তারা বলছেন, খালটিতে এরই মধ্যে পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই ক্ষতিকেই তারা বাঁধ ধ্বংসের পেছনে ইউক্রেনের হাত রয়েছে, এমন দাবির সপক্ষে প্রমাণ হিসেবে দাঁড় করাচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com