1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

রেমিট্যান্স গ্রহণকারী গ্রাহকদের পুরস্কৃত করল রূপালী ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৪.০১ পিএম
  • ৩১৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স আয় বাড়াতে নানা উদ্যোগ গ্রহণ করেছে রূপালী ব্যাংক।

রবিবার (৪ জুন) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘রূপালী ব্যাংক রেমিট্যান্স সেবা কর্মসূচি (ঈদ আনন্দ)’ শীর্ষক ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের লটারির ড্র অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। ক্যাম্পেইনটি ২৮ মে শুরু হয়েছে যা চলবে আগামী ২৭ জুন পর্যন্ত।

এ সময়ে প্রবাসীরা রূপালী ব্যাংকে টাকা পাঠালেই পাচ্ছেন লটারি জেতার সুযোগ। প্রথম সপ্তাহে ৫ জন রেমিট্যান্স পাঠানো গ্রাহকদের পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।

লটারির প্রথম পুরস্কার হিসেবে একটি ১০০ সিসি মোটরসাইকেল পেয়েছেন সিলেটের হাবড়া বাজার শাখার গ্রাহক মিনারা বেগম, দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি পেয়েছেন গোপালগঞ্জের ঘাঘর বাজার শাখার গ্রাহক মনিরা বেগম, তৃতীয় পুরস্কার হিসেবে একটি মাইক্রোওয়েভ ওভেন পেয়েছেন যশোরের মণিরামপুর শাখার গ্রাহক নাজনীন সুলতানা, চতুর্থ পুরস্কার হিসেবে একটি স্মার্টফোন পেয়েছেন খুলনার বারইখালি শাখার গ্রাহক তানিয়া ইসলাম এবং পঞ্চম পুরস্কার হিসেবে একটি ডিনার সেট পেয়েছেন ঢাকার শিকারীপাড়া শাখার গ্রাহক আছমা বেগম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর, মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম ও মোহাম্মদ শাহেদুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com