1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

রিয়াদ-মুশফিকের ব্যাটে ১০০ পেরোলো বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬.৪৭ পিএম
  • ৬০৯ Time View

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। মিডল অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ব্যাটে কিছুটা স্বস্তি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে বাংলাদেশ।

মিরপুরে টস জিতে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে গেছেন মুনিম শাহরিয়ার। এই তরুণ ওপেনার ১০ বল খেলে করেছেন ৪ রান। তিনে নেমে ভালো শুরুর আভাস দেন লিটন দাস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। ১০ বল খেলে আনলাকি থার্টিনে কাটা পড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। তার ইনিংসে একটি ছয়ের মার ছিল।

চারে নামা সাকিব আল হাসানও এদিন ব্যর্থ হয়েছেন। ১৫ বলে ৯ রান করে এই অলরাউন্ডার ফিরেছেন আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে। ৫০ পেরোনোর আগেই চার টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ মিলে হাল ধরেন। এই দুই অভিজ্ঞের ব্যাটে ভর করে বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ।

শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছেন মাহমুদউল্লাহ। তবে ইনিংস বড় করতে পারেননি। ১৪ বলে ২১ রান করে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক। আর মুশফিকুর রহিম সাজঘরে ফিরেছেন ২৫ বলে ৩০ রান করে। শেষ দিকে আফিফ হোসেন-মেহেদি হাসানরাও ব্যর্থ হলে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com