1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ফের বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩, ১১.১৫ এএম
  • ২৩৪ Time View

ফের জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। আগামী জুলাই থেকে দেশটি দৈনিক আরও ১০ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে। সৌদির এমন ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। খবর রয়টার্সের।

সোমবার (৫ জুন) সকালের দিকে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫১ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪১ ডলার বা ২ শতাংশ বেড়ে ৭৩ দশমিক১৫ ডলারে পৌঁছেছে।

দুই বেঞ্চমার্কের দামই বেড়েছে দুই শতাংশ। কারণ সৌদির জ্বালানিমন্ত্রী জানিয়েছে, জুলাই থেকে তাদের উৎপাদন কমবে প্রায় ১০ লাখ ব্যারেল।

সম্প্রতি তেলের উৎপাদন সীমিত করার সিদ্ধান্ত নেয় রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক। এ সংস্থায় রয়েছে রাশিয়াও। তবে স্বেচ্ছায় তেলের উৎপাদন কমানোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে সৌদি আরব। তেলের দাম বাড়াতেই তাদের এই সমন্বিত পদক্ষেপ।

বিশ্বের ৪০ শতাংশ ক্রুড আসে ওপেক প্লাস থেকে। বর্তমানে দৈনিক সাড়ে তিন মিলিয়ন ব্যারেলের বেশি তেল কম উৎপাদন করে সংস্থাটি, যা বিশ্ব চাহিদার তিন দশমিক ছয় শতাংশ।

এএনজেড বিশ্লেষকরা একটি নোটে বলেছেন, সৌদি আরবের পদক্ষেপটি আশ্চর্যজনক হতে পারে, কারণ কোটাতে সাম্প্রতিকতম পরিবর্তনটি মাত্র এক মাসের জন্য কার্যকর ছিল।

বছরের দ্বিতীয়ার্ধে তেলের বাজার আরও কঠিন হবে বলেও মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com