1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত

  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩, ১১.১৯ এএম
  • ২৮১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর যাত্রাবাড়ীতে হাসেম রোডে বাসের ধাক্কায় রিকশা আরোহী সেলিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় রিকশাচালকসহ দুইজন সামান্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সেলিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

সেলিমের বাড়ি ময়মনসিংহ জেলায়। থাকতেন যাত্রাবাড়ী শনিরআকড়ায়। সময় পরিবহনের বাস চালক ছিলেন সেলিম।

একই পরিবহনের আরেক বাস চালক সজীব ইসলাম শুভ জানান, বৃহস্পতিবার রাতে গাড়ি চালানো শেষ করে চিটাগাং রোডে গাড়ি পার্কিং করে রাখেন সেলিম। এরপর বাসে মাতুয়াইল মেডিকেল এলাকায় আসেন। মেডিকেলের সামনে থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন সেলিম ও আরেক চালক সাদ্দাম (২৩)। পথে হাশেম রোডে পেছন দিক থেকে ঠিকানা পরিবহনের একটি বাস রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশা আরোহী সেলিম ও সাদ্দামসহ রিকশাচালক ছিটকে রাস্তায় পড়েন। গুরুতর আহত হন সেলিম। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়

এদিকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনার পরপর সেখান থেকে বাসটি নিয়ে পালিয়ে গেছে চালক। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com