1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Title :
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৪ বিলিয়ন ডলার রাষ্ট্রপতি নির্বাচনে সিইসির সহায়ক কর্মকর্তা হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হুমকির অভিযোগে: থানায় জিডি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ সোলার পণ্য আমদানিতে শুল্ক-কর সুবিধা নিয়ে জটিলতা দূর করল এনবিআর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইলস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

পুঁজিবাজারের জন্য নেই কোনো সুখবর

  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৬.০৬ পিএম
  • ১৪৩৪ Time View

পুঁজিবাজারের জন্য কোনো সুখবর নেই আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। গতিহীন পুঁজিবাজারে গতি ফেরার জন্য বাজেটে কিছু ব্যবস্থা রাখা হতে পারে-এমন আশা করেছিলেন বিনিয়োগকারী ও স্টেকহোল্ডাররা। কিন্তু তাদের দীর্ঘশ্বাসই কেবল বেড়েছে। তবে বাজেটে পুঁজিবাজারের জন্য কোনো সুবিধা না থাকলেও, পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো খাতে সরাসরি কর বাড়ানোর প্রস্তাব করা হয়নি-এটা ভেবে তারা কিছুটা সান্ত্বনা পেতে পারেন।

আজ বৃহস্পতিবার (১ জুন) অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য রেকর্ড ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন তিনি।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় পুঁজিবাজার সম্পর্কে কিছু উল্লেখ করেন নি। তিনি বিভিন্ন ধরনের যে কর কাঠামোর প্রস্তাব করেছেন, তাতেও পুঁজিবাজারের জন্য কোনো ছাড় রাখা হয়নি।

বর্তমানে কমপক্ষে ১০ শতাংশ শেয়ার ছেড়েছে, এমন কোম্পানিগুলোর (কিছু ব্যতিক্রম ছাড়া) আয়করের হার ২০ শতাংশ। তবে এর জন্য পরিপালন করতে হয় কিছু শর্ত। এগুলো হচ্ছে- কোম্পানির সকল প্রকার আয় ও প্রাপ্তি, ব্যয় এবং বিনিয়োগ আনুষ্ঠানিক মাধ্যম তথা ব্যাংকিং চ্যানেলে লেনদেন। এই শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর দিতে হয় ২২ দশমিক ৫০ শতাংশ।

অন্যদিকে ১০ শতাংশের কম শেয়ার ছেড়েছে, এমন কোম্পানিগুলোর (কিছু ব্যতিক্রম ছাড়া) আয়করের হার ২২ দশমিক ৫০ শতাংশ।  শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর দিতে হয় ২৫ শতাংশ।

বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানকে ৩৭ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হয়। এর সঙ্গে কোনো শর্ত যুক্ত নেই। আগামী অর্থবছরেও এই হারে আলোচিত কোম্পানিগুলোকে কর দিতে হবে।

বর্তমানে তালিকাভুক্ত মোবাইল ফোন কোম্পানির আয়করেরহার ৪০ শতাংশ এবং সিগারেট প্রস্তুতকারী কোম্পানির কর হার ৪৫ শতাংশ। আগামী অর্থবছরেও এটি বহাল থাকবে।

অন্যদিকে পুঁজিবাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংকগুলোকে ৩৭ দশমিক ৫০ শতাংশ আয়কর দিতে হয়। ব্যাংক না হয়েও শুধু নামের সাথে ব্যাংক শব্দটি যুক্ত থাকার কারণে আগামী অর্থবছরেও তীব্র সংকটে থাকা এই প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকের সমান হারে কর পরিশোধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com