1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Title :
চট্টগ্রামে ধর্ষণ অভিযোগে রণক্ষেত্র বাকলিয়া গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও নৃশংস হত্যাকাণ্ডে শোক, রামিসার পরিবারকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর এক হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের ঈদ উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ মে মাসের প্রথম ২০ দিনেই দেশে এলো ২.৬২ বিলিয়ন ডলার রেমিট্যান্স অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত জরুরি রক্ষণাবেক্ষণ কাজে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না ৫ ঘণ্টা সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস

বিএসইসিতে ব্যাপক রদবদল

  • আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩, ১১.০৫ পিএম
  • ৪০৮ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্বে ব্যাপক রদবদল করা হয়েছে। এছাড়া, কমিশন কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম মোতাবেক কর্মচারীদের বিভিন্ন বিভাগে পদায়ন করা হয়েছে।

আজ বুধবার (৩১ মে ) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) মো: নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

নতুন অফিস আদেশ অনুযায়ী বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম দায়িত্বে থাকবেন- এডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, কমিশন’স সেক্রেটারীয়েট বিভাগ এবং ডেরিভেটিভ বিভাগ।

কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ দায়িত্বে থাকবেন- ইস্যুকারী কোম্পানি বিষয়ক বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, আর্থিক সাক্ষরতা বিভাগের প্রধান এবং একাউন্টেট বিভাগ।

কমিশনার মো: আব্দুল হালিম দায়িত্বে থাকবেন- মার্কেট এবং মধ্যস্থতাকারী বিষয়ক বিভাগ, মার্কেট ইন্টেলিজেন্স এবং তদন্ত বিভাগ।

কমিশনার ড. মো: মিজানুর রহমান দায়িত্বে থাকবেন- ইনভেস্টমেন্ট ম্যানেজম্যান্ট বিভাগ, আর এ্যান্ড ডি বিভাগ, আইসিটি বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স বিভাগ।

কমিশনার ড. রুমানা ইসলাম দায়িত্বে থাকবেন- আইন বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিভিশন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com