1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ভূমিকম্পে কেঁপে উঠল আসাম

  • আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩, ২.৩৪ পিএম
  • ২৯৬ Time View

ভারতের আসামে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৯ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভূমিকম্পে কেঁপে ওঠে রাজ্যের সোনিতপুর।

তবে এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক বিবৃতিতে জানিয়েছে, সকাল ৮টার দিকে আসামে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তি ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

এর আগে গতকাল রোববার (২৮ মে) পাকিস্তানে ৬ মাত্রার  শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যার কম্পন অনুভূত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলেও।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের জেরে পাকিস্তানের বেশকিছু অংশ কেঁপে ওঠে। দেশটির আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুসারে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল।

 এক বিবৃতিতে পিএমডি বলেছে, রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।

প্রতিবেদনে আরও বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ এবং পাশের রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভূত হয়েছে।

অন্যদিকে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার সকালের এ ভূমিকম্পে আফগানিস্তান এবং রাজধানী নয়াদিল্লিসহ ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।

-এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com