1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

বিশ্বকে পরবর্তী মহামারীর জন্য প্রস্তুত থাকতে হবে

  • আপডেট : বুধবার, ২৪ মে, ২০২৩, ১১.৩৮ এএম
  • ২৯৮ Time View

বিশ্বকে মহামারীর জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসুস। এমনকি এটি কোভিড-১৯ মহামারীর চেয়ে মারাত্মক হতে পারে বলেন জানান তিনি।

টেড্রস বলেন, ‘কোভিড-১৯ বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরী অবস্থার সমাপ্তি হলেও বিশ্বব্যাপী স্বাস্থ্য হুমকির সমাপ্তি নয়। আরেকটি নতুন ভাইরাস আসার  হুমকি রয়ে গেছে যার ফলে অনেক মানুষ রোগে আক্রান্ত হতে পারে  এবং মৃত্যু হতে পারে এবং আরও মারাত্মক রোগজীবাণু আসার হুমকি রয়ে গেছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম সভায় এক প্রতিবেদন পেশ করার সময় এসব কথা বলেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহুান শহরে করোনা ভাইরাসের প্রথম উৎপত্তির খোঁজ পাওয়া যায়। এর কিছুদিনের মধ্যেই পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাস। ওয়ার্ল্ডো মিটারের সাইটের সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ লাখ ৮১ হাজার। শনাক্ত ও মৃত্যুর হার অনেকটা কমে এলেও এখনও রয়ে গেছে ঝুঁকি।

-এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com