1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ

  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩, ১২.২২ পিএম
  • ২৫৯ Time View

আগামী মাসের ফিফা উইন্ডোতে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আসছে এশিয়া সফরে, এমনটা জানা গিয়েছিল আগেই। এশিয়ার মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এবার আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বিষয়টি। ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ারা।

আর্জেন্টিনার এশিয়া সফরের সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী জুনে এশিয়া সফরে এসে চীন ও ইন্দোনেশিয়ায় প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমে ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। এরপর ১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা।

সেপ্টেম্বরে শুরু হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে বসবে বিশ্বকাপের পরবর্তী আসর। সে বিশ্বকাপের বাছাই পর্ব সামনে রেখে এই দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। বাছাই পর্বের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে স্ক্যালোনির দল এবং পরের ম্যাচেই লা পাজের উচ্চতায় বলিভিয়া পরীক্ষা নেবে তাদের।

কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচে লিওনেল মেসিদের কঠিন পরীক্ষা নিয়েছিল এশিয়ার এই ফুটবল পরাশক্তি। 

উল্লেখ্য, এই সফরে আর্জেন্টিনা জাতীয় দলের বাংলাদেশ সফরের কথা জানিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গত জানুয়ারিতে তিনি জানিয়েছিলেন, ২০২৩ সালের জুনে ফিফার উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে আর্জেন্টিনাকে। তাতে স্বপ্নের সাগরে ভেসেছিল এদেশের আলবিসেলেস্তে সমর্থকরা।

৩৬ বছর পর শিরোপা স্বাদ উপহার দেয়া মেসিদের কীভাবে অভ্যর্থনা জানাবে সে পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিল ফুটবল ভক্তরা। কিন্তু আশায় গুঁড়ে বালি দিয়ে কিছুদিন আগে সালাহউদ্দিন জানান, ভেন্যু সমস্যার কারণে এখন আনা সম্ভব নয় বিশ্ব চ্যাম্পিয়নদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com