1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

স্বস্তির বৃষ্টিতে ভিজলো ঢাকা

  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩, ১১.৫৬ পিএম
  • ২৫০ Time View

সারাদিনের তাপদাহ শেষে সন্ধ্যার পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। প্রায় আধা ঘণ্টার ঝুম বৃষ্টিতে ঢাকার পথঘাট ভিজে একাকার। কোথাও কোথাও জমেছে পানি। এতে হাঁটাচলা করতে বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা।

যদিও আগে থেকেই আবহাওয়া অফিসের পূর্বাভাস ছিল ঝড়বৃষ্টির। রোববার (২১ মে) সন্ধ্যা থেকে আকাশ মেঘলা হয়ে আসে। এরপর রাত সাড়ে ৮টা নাগাদ ঢাকায় শুরু হয় ধুলিঝড়। এরপর নেমে আসে বৃষ্টি। দিনভর গরমে অতিষ্ট হয়ে এমন বৃষ্টিতে ভিজে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।

এর আগে দেশের ১৩ জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়: রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব অঞ্চলের নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। 

এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। 

পূর্বাভাসে জানানো হয়, আজ দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও নিকলিতে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৬৬ মিলিমিটার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com