1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

এবার ২ হাজার রুপির নোট বাতিল

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৯.১১ পিএম
  • ২৬৭ Time View

ভারতে ফের ব্যাংক নোট বাতিল করা হয়েছে। এবার বাতিল করা হয়েছে ২ হাজার টাকার নোট। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যেকোনো ব্যাংকে গিয়ে নোটের পরিবর্তে সমমূলের অন্য ব্যাংক নোট নিতে পারবেন দেশটির নাগরিকেরা।

২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ১ হাজার ও ৫০০ টাকার ব্যাংক নোট বাতিল করে নতুন ২ হাজারের ব্যাংক নোট চালু করে। সে হিসেবে সদ্য বাতিলের ঘোষণা দেয়া ২ হাজারের ব্যাংক নোটের বয়স মাত্র ৭ বছর। আর সাত বছরেই বাজার থেকে বিদায় নিতে চলেছে ২ হাজারের ব্যাংক নোট।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যা ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নোট বাতিলের নতুন নির্দেশনার কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর পর্যযন্ত নোটের সমমূল্য নোট ব্যাংক থেকে মিলবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, গত দু’বছর ধরে নতুন করে ২ হাজারের ব্যাংক নোট ছাপাত না মোদি প্রশাসন। এমনকি বাজারেও তেমন দেখা যায় না বড় অংকের নোট। তাছাড়া বাজারে গিয়ে ২ হাজারের নোট দিয়ে কিছু কেনাকাটা করলে খুব সহজে সেই নোটের খুচরা ফেরত পাওয়া যেত না। ফলে ২ হাজারের নোটের চাহিদা ক্রমশ কমে আসছিল।

যদিও হঠাৎ করে মোদি প্রশাসন কেন ২ হাজার টাকার নোট বাতিল করল, সেটা নিয়ে কোনো ব্যাখ্যা নেই সরকারের কাছে। ভারতের সংবাদমাধ্যমগুলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বরাত দিয়ে জানায়, এই মহুর্তে ৩.৬৫ লক্ষ কোটি ২ হাজারের নোট দেশটির বাজারে রয়েছে।

২০১৬ সালের নোটবন্দির ঘটনায় দেশজুড়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও বিজেপি শাসিত সরকারের পক্ষে নোট বাতিলের কারণ হিসেবে বিদেশে কালো টাকা উদ্ধার এবং ভারতীয় জাল টাকা প্রতিরোধের কথা বলা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com