সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ অটোকারস লিমিটেড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল জ্বালানি সংকটে চরম বিপাকে মাছ ধরার ট্রলার ও জেলেরা : বজলুর রহমান বাবলু রাজধানীতে শ্রীলঙ্কা পর্যটনের বিশেষ মিডিয়া নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত নন-কমিউনিকেবল রোগ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি হওয়া দরকার রিকভারি কার্যক্রম জোরদারে যশোর ও রাজশাহীতে প্রিমিয়ার ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত চুয়াডাঙ্গা পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতিকে বহিস্কার ‎সুন্দরবনে ৪ হাজার ফুট ফাঁদসহ হরিণ শিকারিকে আটক করেছে বনবিভাগ শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা ‎ ‎​

৩ মামলায় আগাম জামিন পেলেন ইমরান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২২২ Time View

লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালতে তিন মামলায় আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ৯ মে গ্রেফতারের পর সেনানিবাসসহ পাকিস্তানজুড়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনার তিন মামলায় শুক্রবার (১৯ মে) আগাম জামিন পেলেন পিটিআই চেয়ারম্যান।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে ইমরান খান বলেন, গত ৩৫ বছরে এমন ‘দমনপীড়ন’ দেখিনি। মনে হচ্ছে, সব নাগরিক স্বাধীনতা ও মৌলিক অধিকার বিলুপ্ত হয়ে গেছে। 

 শুধু আদালত এখনও মানবাধিকারের সুরক্ষা দিয়ে যাচ্ছে জানিয়ে, ‘শেষ বল পর্যন্ত’ লড়াই চালিয়ে যাবেন বলেও দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আগামী ২ জুন পর্যন্ত আগাম জামিন দিয়ে ইমরান খানকে তদন্তে সহযোগিতার আদেশ দেন লাহোরের সন্ত্রাসবাদবিরোধী আদালত। এর একটি মামলায় লাহোরের কর্পস কমান্ডার হাউসে হামলার অভিযোগের মামলা রয়েছে।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ১২ মে ইসলামাদ হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন। এর আগে ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে বুধবার (১৭ মে) জাতির উদ্দেশে দেয়া এক বক্তব্যে ইমরান খান বলেছেন, পাকিস্তানের জাতীয় জীবনে দুর্যোগ আসন্ন। এ অবস্থায় দেশের ৭০ শতাংশই পিটিআইয়ের পক্ষে রয়েছে দাবি করে তিনি বলেন, শিগগির নির্বাচন দিন, নইলে পূর্ব পাকিস্তানের মতো পরিস্থিতি তৈরি হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া পৃথক সাক্ষাৎকারে ইমরান খান অভিযোগ করেছেন, তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতেই তার বিরুদ্ধে দেড় শতাধিক মামলা দেয়া হয়েছে।

ডয়েচে ভেলেকে তিনি বলেন, ‘আমার দলের সাড়ে ৭ হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলের সব জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তো, আসলে কী ঘটতে যাচ্ছে? আমি জানি না। তবে আমি আশঙ্কা করছি, আমাকে যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS