1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

কোপায় থাকছেন মেসি

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১২.৪৪ পিএম
  • ৩২৩ Time View

লিওনেল মেসিকে বলা হয় গ্রহের সেরা খেলোয়াড়দের একজন। গত দুই দশকে একের পর এক চমক দেখিয়ে সেটা ভালোভাবেই প্রমাণ করেছেন আর্জেন্টাইন এই জাদুকর। ফুটবল বিশ্বের এমন তারকাকে নিয়ে ভক্তদের আগ্রহ তো থাকবেই।

কাতার বিশ্বকাপে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশকে বিশ্বসেরার মুকুট এনে দিয়েছেন মেসি। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির পর মেসি খেলাই ছেড়ে দেবেন–এমনটাই ভেবেছিলেন অনেকে। অন্তত বিশ্বকাপে আসার আগে মেসির ইঙ্গিতটা ছিল সে রকমই। তবে খেলাপাগল এই তারকা মাঠ ছাড়লেন না। বিশ্বকাপ শেষে জানান, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলতে চান আরও কিছুদিন।

মেসির আরও কিছুদিন নিয়ে এখন শুরু হয়েছে তুমুল জল্পনা-কল্পনা। সতীর্থ, কোচ থেকে শুরু করে সবাই চাইছেন পরের বিশ্বকাপটাও খেলুক মেসি। কিন্তু বিশ্বকাপের ফাইনালে নামার আগে স্পষ্ট করে মেসি জানিয়েছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। তবে কি সেই প্রতিজ্ঞা ভেঙে আবারও বিশ্ব আসরে নামবেন মেসি? আর তার কিছুদিনই-বা কতদিন? এমন অজস্র প্রশ্ন থেকে যাচ্ছে ভক্তদের মনে।

২০২৬ বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯ বছর। বয়সটা তখন খুব বড় ইস্যুই হয়ে দাঁড়াবে এই তারকার জন্য। তবে মাঠের ফুটবলে মেসি যে জাদু দেখিয়ে এসেছেন এতদিন, সেটা অব্যাহত রাখতে পারলে বয়সটা তখনও কোনো ব্যাপার হবে না। তাই পরবর্তী বিশ্বকাপে মেসি খেলবেন কি না, সেই প্রশ্ন এবার ঘুরেফিরে এলো আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়ার কাছে।

আগামী বিশ্বকাপে মেসি খেলবেন কি না, আর্জেন্টিনার পত্রিকা ওলের করা এমন প্রশ্নের জবাবে স্পষ্ট কোনো উত্তর দেননি তাপিয়া। তিনি বলেন, ‘আমি সবসময়ই তাকে মাঠে দেখতে চাই। আমি চাই সে খেলে যাক, খেলাটা উপভোগ করুক। এখন আমরা তাকে খেলাটা উপভোগ করতে দেখছি। সে আনন্দিত ও গর্বিত।’

বিশ্বকাপের প্রসঙ্গে সরাসরি উত্তর না দিলেও পরবর্তী কোপা আমেরিকায় মেসি থাকছেন, এটা অনেকটা নিশ্চিতের সুরেই জানিয়েছেন তাপিয়া। মেসিকে নিয়ে এএফএ-র ভবিষ্যৎ পরিকল্পনা কী–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গর্বিত যে সে বিশ্বকাপ শিরোপা জিতেছে। আমরা তাকে মাঠে আরও দেখতে চাইব। আগামী বছর আমাদের কোপা আমেরিকা আছে। (তাকে নিয়ে আরও শিরোপা) জিতব, এটাই তো সবার চাওয়া।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com