1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ভূমিকম্প

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ১১.৩৭ এএম
  • ৩০৫ Time View

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত লয়াল্টি দ্বীপে আঘাত হেনেছে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আশপাশের চারটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম রেডিও নিউজিল্যান্ড এবং বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৯ মে) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর একটু পরই প্যাসিফিকি সুনামি সতর্কতা কেন্দ্র ভানুয়াতু, ফিজি, নিউজিল্যান্ড ও কিরিবাতির জন্য সুনামি সতর্কতা জারি করে। পাশাপাশি ফরাসি দ্বীপ নিউ ক্যালিডোনিয়ায়ও সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৮ কিলোমিটার গভীরে।

ক্যালিডোনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিভিল সিকিউরিটি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ সারা দেশে সুনামি সতর্কতা জারি করেছে। পুরো ক্যালিডোনিয়ার অধিবাসী, লয়াল্টি দ্বীপপুঞ্জ এবং মূল ভূখণ্ডের উপকূলে অবস্থিত সবাইকে সেখান থেকে সরে গিয়ে উঁচু স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভানুয়াতুর আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, ‘৭,৭ মাত্রার একটি ভূমিকম্প ১ থেকে ৩ মিটারের মধ্যে ধ্বংসাত্মক সুনামি তরঙ্গ সৃষ্টি করার সক্ষমতা রাখে।’ ভানুয়াতুর ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিস ভানুয়াতু গোষ্ঠীর লোকজনকে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে।

ফিজির খনিজ সম্পদ বিভাগের সিসমোলজি বিভাগ দেশটির উপকূলীয় জনগোষ্ঠীকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com