1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
Title :
আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাব্যবস্থা: মনিরুল হক চৌধুরী কুমিল্লা দাউদকান্দিতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও ৩ আসামিসহ আটক-৪ শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ বিনিয়োগকারীদের স্বাক্ষর প্রক্রিয়া পুরোপুরি ডিজিটাল হবে: বিএসইসি জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে পুলিশ সুপার রুহুল কবীর খান, “এই জেলায় বসবাস করবেন আর মাদক ব্যবসা করবেন এটা অসম্ভব” ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত দৈনন্দিন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দিচ্ছে ভিভো ওয়াই৫০০ টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত অস্বাস্থ্যকর উপাদান ব্যবহারের দায়ে চুয়াডাঙ্গায় বিরিয়ানি হাউজকে জরিমানা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনিয়ন ক্যাপিটাল

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১২.৩৫ পিএম
  • ২৮০ Time View

এখন থেকে শুক্রবার মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক। এতদিন সাপ্তাহিক বন্ধ ছিল মঙ্গলবার।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা ১১টায় রাজধানীর বোরাক টাওয়ারের ডিএমটিসিএল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডিএমটিসিএলের এমডি জানান, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত আগামী ৩১ মে থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রেন চলাচল করবে।

বর্তমানে ৯টি স্টেশনে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে। প্রথমে দুপুর ১২টা পর্যন্ত ছিল। পর্যায়ক্রমে তা বাড়ানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নতুন সময় অনুযায়ী এখন থেকে মেট্রোরেলের চলাচলের সময়কে পিক অফ পিক আওয়ারে ভাগ করা হবে৷ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পিক আওয়ার৷ ১১টা ১মিনিট থেকে দুপুর ৩টা পর্যন্ত অফ পিক আওয়ার৷ দুপুর ৩টা ১মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার৷ সন্ধ্যা ৬টা ১মিনিট থেকে রাত ৮টা অফ পিক আওয়ার৷ পিক আওয়ারে প্রতি ১০ মিনিট পর পর দুই দিক থেকেই ট্রেন যাওয়া আসা করবে৷ অফ পিক আওয়ারে ১৫ মিনিট পর পর ট্রেন চলাচল করবে উভয় দিক থেকে৷

এছাড়া মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান এম এ এন ছিদ্দিক। এ অংশে চলতি বছরের নভেম্বরে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি। যেটার শিডিউল গত ডিসেম্বরেই দেয়া আছে।

আর উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত ২০২৫ সালের ২৫ জুন মেট্রোরেল চালু হবে বলে জানান এম এ এন ছিদ্দিক৷ অর্থাৎ ওই সময়ে পুরো অপারেশনে যাবে মেট্রোরেল।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যোগাযোগের ইতিহাসে একটি মাইলফলক স্থাপন করে বাংলাদেশে প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন।

তিনি শহরের উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-৬-এর ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেন।

ডিসেম্বরে সীমিত পরিসরে এ স্বপ্নযাত্রা শুরুর পর থেকেই বাড়ছে মেট্রোরেলের পরিধি। দুটি দিয়ে যাত্রা শুরু করলেও এরই মধ্যে প্রথম পর্বের ৯টি স্টেশনই চালু হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com