1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

রিয়ালকে একহালি দিয়ে ফাইনালে ম্যানসিটি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ১১.১০ এএম
  • ২৩৯ Time View

একেই বলে মধুর প্রতিশোধ। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ফিরতে লেগে শেষ মুহূর্ত পর্যন্ত এগিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু শেষ মুহূর্তের ম্যাজিকে সিটিকে বিদায় করে ফাইনালে উঠেছিল রিয়াল মাদ্রিদ। এবার‌ও সেমিফাইনালে সেই রিয়াল মাদ্রিদের‌ই মুখোমুখি হলো ম্যান সিটি।

প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে এসেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। সিটি সমর্থকদের মনের দুরু দুরু ভয়, ফিরতি লেগে না আবার ম্যাজিক দেখিয়ে বসে রিয়াল মাদ্রিদ। কিন্তু সব সময় ম্যাজিক কাজ করে না। সেটা অন্তত হাড়ে হাড়ে টের পেয়েছেন কার্লো আনচেলত্তি। ম্যান সিটি যে নিজেদের মাঠে কতটা দুর্ধর্ষ, বুঝতে পেরেছে রিয়ালের ডিফেন্স।

লজ ব্লাঙ্কোজদের ডিফেন্সকে ছিন্নভিন্ন করে ৪বার পোস্টে বল জড়িয়েছে ম্যানসিটি। ইত্তিহাদে ৪-০ গোলে জয়, দুই লেগ মিলিয়ে রিয়ালকে ৫-১ হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেলো ম্যানচেস্টার সিটি। ১০ জুন ইস্তাম্বুলের ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে সিটিজেনরা।

ম্যানসিটির হয়ে রিয়ালের জালে দুবার বল জড়িয়েছেন পর্তুগিজ তারকা বার্নার্ডো সিলভা। বাকি দুই গোল করেছেন ম্যানুয়েল আকানজি এবং আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। আর্লিং হালান্ডের পরিবর্তে শেষ দুই মিনিটের জন্য মাঠে নেমে‌ই গোল পেয়েছেন আলভারেজ। কাতার বিশ্বকাপ জয়ের পর এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই আর্জেন্টাইন তারকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com