1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

উখিয়ায় তিনটি অবৈধ স’মিল উচ্ছেদ, ১শ ঘনফুট কাঠ জব্দ!

  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩, ৫.২৫ পিএম
  • ৩৪১ Time View

উখিয়া: উখিয়া উপজেলার বনাঞ্চল রক্ষায় মাঠে তৎপর হয়ে উঠেছে প্রশাসন ও বনবিভাগ। রাতের আঁধারে বনের গাছ কেটে সুকৌশলে চোরাইপথে স’মিলে এনে চিরাই করছে একটি চক্র। বনাঞ্চল উজাড় করে আনা গাছ চিরাইয়ের জন্য অবৈধভাবে স্থাপন করা হয় স’মিল। যেটি করাতকল নামে পরিচিত।

মঙ্গলবার(১৬ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের কাছে খবর আসে অবৈধভাবে কাঠ চিরাই করছে মনখালী বিটের স’মিল গুলোতে। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ছেপটখালী এলাকার তিনটি অবৈধ স’মিল উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ। এসময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সহ থানা পুলিশ ও বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছেপটখালী সিকদার মার্কেট এলাকায় নুরুল আলম ও জাফর আলম এবং ঢালারমূখ এলাকার শাহজাহান দীর্ঘদিন যাবত বনের কাঠ চিরাই কার্যক্রম করে আসছিলো। অবৈধ স’মিল স্থাপন করে বনাঞ্চল উজাড় করে বনের কাঠ চিরাই করে পরিবেশের ক্ষতি করে আসছে। প্রভাবশালী চক্র হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনা বলে জানা যায়। 

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,” অবৈধ স’মিল স্থাপন করে বনের কাঠ চিরাই কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে তথ্য উপাত্ত নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ বলেন,” গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় অবৈধ স’মিল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ছেপটখালী সিকদার মার্কেট ও ঢালার মুখ এলাকায় অভিযান চালিয়ে তিনটি স’মিল উচ্ছেদ করা হয়। স’মিলে কাঠ চিরাই করার জন্য মজুদ রাখা আনুমানিক ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।”

অভিযানে মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ সহ থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com