1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড কলকাতা

  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ১.১৬ পিএম
  • ৩২২ Time View

কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে কলকাতা। এতে রেসকোর্স ও ভিক্টোরিয়ার মাঝখানের রাস্তায় একের পর এক গাছ ভেঙে পড়েছে।

সোমবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ৮৪ কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায় অঞ্চলটিতে।

গাছ ভেঙে পড়েছে গাড়ির ওপরে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুধু কলকাতায় নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ৮৪ কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। সব মিলিয়ে ৩ মিনিট স্থায়ী হয় এই কালবৈশাখী। সন্ধ্যা ৬টা পর্যন্ত দমদম এলাকায় ৬২ কিমি বেগে ঝড় বইতে থাকে। এক মিনিট স্থায়ী হয়েছিল সেই ঝড়।

জানা গেছে, রেড রোড ও রেস কোর্সের বিভিন্ন জায়গায় কালবৈশাখী তাণ্ডব চালায়। লেক গার্ডেন্সের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ে। এর জেরে দীর্ঘ যানজট হয়। সার্দার্ন অ্যাভিনিউ যাওয়ার রাস্তাও আটকে যায়। ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। এতে চরম দুর্ভোগ পড়েন বাসিন্দারা।

এদিকে কালবৈশাখীর জেরে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে রেল চলাচলে বিঘ্ন ঘটে। ওভারহেড তারে গাছের ডাল ভেঙে পড়ে। শ্যামনগর ও কাঁকিনাড়ার মাঝে ওভারহেডে তারে গাছের ডাল পড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। শ্যামনগর, নৈহাটি লাইনেও ঝড়ের জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

এ ছাড়া হাওড়া ডিভিশনে চন্দননগর, কোন্ননগর এলাকায় রেললাইনে গাছের ডাল ভেঙে পড়ে। হাওড়া-ব্যান্ডেল সেকশনেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

-এনডিটিভি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com