পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।আনোয়ার গ্যালভানাইজিংয়ের দীর্ঘ মেয়াদে “এএ-” এবং স্বল্পমেয়াদী “এসটি-২” রেটিং হয়েছে।
কোম্পানিটির ৩০ জুন, ও ৩১ ডিসেম্বর,২০২২ সময়ের নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।