1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

মোখার তাণ্ডবে লন্ডভন্ড রাখাইন

  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩, ১২.৩০ পিএম
  • ২৭০ Time View

মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মোখা। দেশটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আঘাত হানার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার। এতে দেশটিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া অনেকে আহত হয়েছেন।

মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার নাউ জানিয়েছে, রোববার (১৪ মে) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের পর যখন ঘূর্ণিঝড়টি সিট্যুয়েতে আঘাত হানে তখন এর প্রভাবে গাছা-পালা উপড়ে যায়। বাতাসের তীব্র গতির কারণে বাড়ি-ঘরও কেঁপে ওঠে।

ঝড়ের দাপটে চারদিক লন্ডভন্ড হয়ে যায়। হাজার হাজার মানুষ প্যাগোডা, মঠ, স্কুলসহ অন্যান্য সরকারি ভবনে আশ্রয় নেয়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, মোখার প্রভাবে রাখাইন রাজ্যে এ পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়।

দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রোববার বিকেলে মিয়ানমারের উপকূল অতিক্রম করা শুরু করে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার।

সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার ধ্বংসযজ্ঞের আশঙ্কায় মিয়ানমারের উপকূলের আশপাশের এলাকার লক্ষাধিক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

ইরাবতীর প্রতিবেদনে আরও বলা হয়, রাখাইনের সিট্যুয়ের পাশাপাশি কিয়াউকফিউ, মংডু, রাথেদাউং, মাইবোন, পাউকতাও এবং মুনাং শহরে রেড অ্যালার্ট জারি করেছে মিয়ানমারের জান্তা সরকার। এ ছাড়া এসব শহর ও এলাকাগুলোতে একই সতর্কতা জারি করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা-বিরোধী বেসামরিক জাতীয় ঐক্য সরকার।

এদিকে মিয়ানমারে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি টিটন মিত্র এক টুইট বার্তায় বলেছেন, ‘মোখার আঘাতে মিয়ানমারে প্রায় ২০ লাখ মানুষ ঝুঁকিতে আছেন। অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আমরা ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছি এবং ক্ষতিগ্রস্ত সব সম্প্রদায়ের কাছে বাধাহীনভাবে পৌঁছানোর প্রয়োজন হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com