1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

শেষ হলো থাইল্যান্ডে ভোটগ্রহণ

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ৮.৫৫ পিএম
  • ২৯১ Time View

থাইল্যান্ডের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (১৪ মে) স্থানীয় সময় সকাল ৮টা থেকে দেশটির ৯৫ হাজার কেন্দ্রে একযোগে চলে ভোটগ্রহণ।

পার্লামেন্টের নিম্নকক্ষের ৫০০ সদস্য নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় ৫০ লাখ ভোটার। নির্বাচনে এবার অংশগ্রহণ করেছে প্রায় ৭০টি দল। তাদের মধ্যে এগিয়ে আছে ফেউ থাই দল; যার নেতৃত্বে আছেন ৩৬ বছরের পেতংতার্ন সিনাওয়াত্রা।

ওনেসুয়াত চক্রবুন্ধু নামে এক ভোটার বলেন, ‘নির্বাচনে আশানুরূপ ফলের অপেক্ষায় আছি। কেননা, আমি চাই, কোনো যুদ্ধ ছাড়াই দেশ সামনে এগিয়ে যাক।’

নির্বাচনে এগিয়ে আছে ফেউ থাই দল; যার নেতৃত্বে আছেন ৩৬ বছরের পেতংতার্ন সিনাওয়াত্রা। নিজের ভোট দেয়ার পর নির্বাচনে জয়ী হওয়ার দৃঢ় প্রত্যয় প্রকাশ করে পেতংতার্ন বলেন, ‘মানুষ পরিবর্তন চায়।’

অন্যদিকে আবারও ক্ষমতায় আসার জোর চেষ্টায় আছেন সেনা সমর্থিত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাও।

জরিপে ফেউ থাই দল এগিয়ে থাকলেও আদতে ক্ষমতায় আসতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান দেশটির নাগরিকরা। ২০১৪ সালের অভ্যুত্থানের পর সংবিধান পরিবর্তনের কারণে তৈরি হয়েছে এমন শঙ্কা।

নতুন নিয়মানুসারে কারো একক সংখ্যাগরিষ্ঠতা না থাকলে সিনেট সদস্যদের ভোটে সরকার গঠন করতে হবে। এ ক্ষেত্রে সমস্যা হলো, সিনেটের প্রায় সব সদস্যই সেনা সমর্থিত দল থেকে নিয়োগপ্রাপ্ত। তাই স্বভাবতই তাদের ভোট যাবে প্রায়ুথ চান ওচার পক্ষে।

-বিবিসি

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com