1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

মধ্যম ও উচ্চ আয়ের দেশে মূল্যস্ফীতি বেশি

  • আপডেট : রবিবার, ১৪ মে, ২০২৩, ৪.২২ পিএম
  • ২৮২ Time View

বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, গত জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নিম্নমধ্যম আয়ের অধিকাংশ দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল ৫ শতাংশের ওপর। তবে উচ্চমধ্যম আয়ের দেশে এ হার ১০ শতাংশের বেশি।

ফুড সিকিউরিটি আপডেট নামে প্রতিবেদনে বিশ্বব্যাংক পরিসংখ্যান দিয়ে বলেছে, খাদ্যে কমপক্ষে ৫ শতাংশ বা তার বেশি মূল্যস্ফীতি ছিল ৬৪ দশমিক ৭০ শতাংশ নিম্ন আয়ের দেশে। নিম্নমধ্যম আয়ের দেশের ক্ষেত্রে এ হার ৮৩ দশমিক ৭০ শতাংশ। এ ছাড়া উচ্চমধ্যম আয়ের ৮৯ শতাংশ দেশে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি। উচ্চ আয়ের প্রায় ৮২ শতাংশ দেশেও উচ্চ খাদ্য মূল্যস্ফীতি দেখা যাচ্ছে।

এ সমস্যায় ভোগা দেশগুলোর বেশিরভাগ আফ্রিকা, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং মধ্য এশিয়ায়। গত বছর ৫৮ দেশের প্রায় ২৬ কোটি মানুষ খাদ্য সংকট বা তীব্র খাদ্য সংকটে ছিল।

খাদ্যনিরাপত্তার সংকট মোকাবিলায় নতুন ১২ বিলিয়ন ডলারের প্রকল্প ছাড়াও গত এপ্রিলে ৩০ বিলিয়ন ডলারের অর্থায়ন সহায়তা ঘোষণা করে বিশ্বব্যাংক। স্বল্প ও দীর্ঘ উভয় প্রকারের ঋণ সহায়তার মাধ্যমে সংকটে পড়া দেশগুলোকে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা বাড়াতে সহায়তা করবে। প্রতিবেদনে অবশ্য উল্লেখ করা হয়েছে, সম্প্রতি খাদ্য ও শস্যপণ্যের আন্তর্জাতিক মূল্য কমেছে। আগামীতে আরও কমতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com