1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটক আবারও চট্টগ্রাম ভাসল; মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে চরম ভোগান্তিতে নগরবাসী জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত-১ স্বপ্নজয়ী সংগঠনের উদ্যোগে বিধবা বৃদ্ধ মা পেলেন ঘর মেম্বারদের অনাস্থা, চেয়ারম্যানের দাবি আসন্ন নির্বাচনকে ঘিরে অপপ্রচার আপনার টিম কি পারফেক্ট শট নিয়েছে? তাহলে ‘শ্যুট অ্যান্ড উইন’-এ অংশ নিতে চলে আসুন অপো স্টোরে! রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ 

অর্থের অভাবে হজে যেতে পারছেন না পাকিস্তানিরা

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ১০.২২ পিএম
  • ২৮০ Time View

অর্থনৈতিক সংকটের কারণে হজ পালনে কাউকে সৌদি আরবে পাঠাতে পারছে না পাকিস্তান। হজ পালনে ইচ্ছুক পাকিস্তানিদের জন্য সৌদি আরব যে কোটা বরাদ্দ রেখেছে, তা ফিরিয়ে দিয়েছে পাকিস্তান সরকার।

দেশটির ৭৫ বছরের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা এই প্রথম। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জন্য ৮ হাজার হজ কোটা বরাদ্দ রেখেছে সৌদি আরব। কিন্তু এ বছর সেই কোটা ফিরিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয়। 

ধর্ম মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, হজ কোটা অনুযায়ী লোক পাঠালে সরকারের ২ কোটি ৪০ লাখ ডলার ব্যয় হবে। এ অতিরিক্ত ব্যয় বাঁচানোর জন্য সরকার এবার কাউকেই পাকিস্তান থেকে হজে পাঠাচ্ছে না। 

পাকিস্তান সরকার অবশ্য আগেই বলেছিল হজ আবেদনকারীদের জন্য এ বছর কোনো ব্যালটিং হবে না। কারণ, আগে থেকেই বোঝা যাচ্ছে এবার পর্যাপ্ত আবেদনকারী পাওয়া যাবে না।

সরকারের এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তানের মুদ্রাস্ফীতির তীব্র প্রভাব ফুটে উঠেছে। সরকার এখন বেসরকারি হজ অপারেটরদের জন্য অব্যবহৃত হজ কোটা বরাদ্দ করার কথা চিন্তা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com