1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
Title :
পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের শ্বশুর এএইচএম মোজাম্মেল হকের ইন্তেকাল কুমিল্লায় ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৩০ জনসহ আটক ১৮১ কুমিল্লা সীমান্তে ৩৩ কেজি গাঁজাসহ ৩ লাখ ৮৬ হাজার টাকার মালামাল জব্দ সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান গোলটেবিলে বক্তরা: ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে, বাংলালিংক পেলো আরও দুটি পুরস্কার বিদেশে উচ্চশিক্ষায় বাড়ছে শিক্ষার্থীদের আগ্রহ, ঢাকায় কিউএসের আয়োজন

ডিএসই থেকে এপ্রিলে রাজস্ব আয় ২০ কোটি টাকা

  • আপডেট : শুক্রবার, ১২ মে, ২০২৩, ২.২১ পিএম
  • ৩৫৬ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে চলতি বছরের এপ্রিল মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে ১৯ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮০৭ টাকা। গত বছরের একই সময়ের তুলনায় সরকারের রাজস্ব আয় কমেছে ১ কোটি ৮০ লাখ (২ কোটি) টাকা। বছরের ব্যবধানে রাজস্ব আয় কমলেও মার্চ মাসের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ২ কোটি ৪৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি বছরের এপ্রিল ডিএসইতে মোট ১০ হাজার ২৯৬ কোটি ২৯ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুায়ল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। সেখান থেকে লেনদেনের ওপর কমিশন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ১৯ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮০৭ টাকা।

গত বছর একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ১২ হাজার ১০৫ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকা। সেখান থেকে রাজস্ব আয় হয়েছিল ২১ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ২৯৯ টাকা।

অর্থাৎ ২০২২ সালের এপ্রিল মাসের তুলনায় ২০২৩ সালের এপ্রিল মাসে সরকার রাজস্ব হারিয়েছে ১ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪৯২ টাকা।

আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই ধরনের শেয়ার কেনা-বেচা থেকে সরকার রাজস্ব আয় করে। প্রথমটি হলো- কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা থেকে রাজস্ব আয়। দ্বিতীয়টি হলো- বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচায় ব্রোকারেজ হাউজের ওপর আরোপিত কর।

ডিএসইর তথ্য মতে, দুই ধরনের করের মধ্যে প্রথমটি হলো- ডিএসইর স্টেক হোল্ডারদের দৈনিক লেনদেনের ওপর দশমিক ০৫ শতাংশ কর। এ খাত থেকে ২০২৩ সালের এপ্রিল মাসে রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ৩৫৩ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ১২ কোটি ৩৬ লাখ ৯২ হাজার ৫১৭ টাকা।

অন্যদিকে, বিএসইসি রুলস ৫৩-এম অনুসারে, স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন ও শেয়ার হস্তান্তর থেকে ৫ শতাংশ হারে কর বাবদ রাজস্ব আয় হয়েছে ৯ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৪৫৪ টাকা। গত বছরের একই সময়ে যার পরিমান ছিল ৯ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৭৮২ টাকা।

সব মিলিয়ে ডিএসই থেকে মোট রাজস্ব আয় হয়েছে ১৯ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৮০৭ টাকা। ডিএসই এ টাকা জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিয়েছে।

গত বছর অর্থাৎ ২০২২ সালে জমা দিয়েছিল ২১ কোটি ৭৯ লাখ ৩৪ হাজার ২৯৯ টাকা। সে হিসেবে ২০২২ সালের এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের এপ্রিল মাসে সরকার রাজস্ব হারিয়েছে ১ কোটি ৮০ লাখ ১৬ হাজার ৪৯২ টাকা।

উল্লেখ্য, গত মার্চ মাসে ডিএসইর রাজস্ব আয় ছিল ১৭ কোটি ৫২ লাখ ৭৮ হাজার ২৯২ টাকা। সে হিসেবে মাসের ব্যবধানে ডিএসইর রাজস্ব আয় বেড়েছে ২ কোটি ৪৬ লাখ ৩৯ হাজার ৫১৫ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com